স্থানীয় সরকার

ইউপি নির্বাচন নভেম্বরের মাঝামাঝি শুরু হবে: ইসি মাছউদ
নির্বাচন কমিশনার আব্দুর রহমালেন মাছউদ বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নভেম্বরের মাঝামাঝি শুরু হবে। এর মধ্য দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

‘স্থানীয় নির্বাচনে প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই’
স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়া নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের বয়সের কোনো বাধ্যবাধকতা নেই বলেও এ সময় জানান তিনি। খবর ইউএনবির।

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত দেবে ইসি: শাহে আলম
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সেই বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল
চলতি সেপ্টেম্বর মাসের শেষ দিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে দেশের সব ইউনিয়নে একসঙ্গে ভোট না নিয়ে ধাপে ধাপে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
ক্যাম্বেলটাউনের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব নিলেন বাংলাদেশি মাসুদ চৌধুরী
২০২৪ সালের স্থানীয় সরকার নির্বাচনে তিনি ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর হিসেবে পুনর্নির্বাচিত হন। এবার ডেপুটি মেয়রের দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে কাউন্সিলে তার দায়িত্বের পরিধি আরও বিস্তৃত হলো।

প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ দ্রুত বাস্তবায়নের নির্দেশ মন্ত্রীর
প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ ভিশন দ্রুত বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। একই সঙ্গে গণমাধ্যমে প্রচারের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে নাগরিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। আজ সোমবার সচিবাল

সেপ্টেম্বরেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, আশা সিইসির
আইনশৃঙ্খলা পরিস্থিতি সমন্বয়ের জন্যও সংশ্লিষ্ট কমিশনারকে কাজ শুরু করতে বলা হয়েছে বলে জানান তিনি।

অপপ্রচারের পরও প্রধানমন্ত্রী ও বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি: রিজভী
রুহুল কবির রিজভী বলেন, “জনগণের পক্ষে, জনগণের স্বার্থে এবং জনগণের জন্য কাজ করলে সেই দলের সরকার কোনো দিনই ব্যর্থ হবে না। সেই সরকার জনগণের সমাদৃত সরকার হিসেবে দায়িত্ব পালন করবে।”

স্থানীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না: সিইসি
স্থানীয় সরকার নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশস (ইসি) জাতীয় সংসদ নির্বাচনের চেয়েও ভালোভাবে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় বলেও আশ্বাস দেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী
সংবিধানের বিধান কঠোরভাবে অনুসরণ করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে বিএনপি সরকার জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তরের প্রধান এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে আইজিপির বৈঠক
এদিকে, আগামী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাচ্ছে?
ইসির খসড়া রোডম্যাপে ধাপে ধাপে নির্বাচন আয়োজনের কারণ হিসেবে অতীতের নির্বাচনে ধাপগুলোর মধ্যে সময়ের ব্যবধান কম থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে।

চলতি অর্থবছরেই পাঁচ স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: মীর শাহে আলম
চলতি অর্থবছরের মধ্যেই দেশে পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

স্থানীয় নির্বাচনে শিক্ষকদের দাঁড় করাতে কেন মরিয়া জামায়াত?
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অংশ নেওয়ার সুযোগ বহাল রাখার দাবি জানিয়েছে সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ দাবিতে বুধবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকও করেছে দলটি। নির্বাচন কমিশনের নতুন আইন অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্র

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ চায় জামায়াত
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার অযোগ্যতা সংক্রান্ত বিধান বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ওই বিধানকে ‘প্রশ্নবিদ্ধ’ আখ্যা দিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছে দলটি।

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ ঠেকাতে ইসিকে প্রস্তাব জামায়াতের, কিন্তু কীভাবে?
স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাদের অংশগ্রহণ ঠেকাতে নির্বাচন কমিশনে প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। এই নির্বাচনে রাজনৈতিক দলের পরিচয় বা প্রতীকে নির্বাচন করার বিধান নেই। তাহলে ইসি কীভাবে প্রার্থীদের আওয়ামী লীগ সংশ্লিষ্টতা যাচাই করবে? জামায়াতে ইসলামী সদ্যসাবেক রাষ্ট্রপতির বিষয়ে কী ভাবছে?

স্থানীয় সরকার নির্বাচন: প্রার্থী অযোগ্যতা যেভাবে মাপতে চায় ইসি
গত সোমবার ইসির ১২তম কমিশন সভায় অনুমোদিত সংশোধনীর প্রস্তাবের মধ্যে রয়েছে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন চারটি অযোগ্যতার শর্ত সংযোজন। তবে নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আলাদা কোনো বিধান আপাতত বিবেচনায় নেই।

স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য করার প্রস্তাব ইসির
ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, “এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচন করতে পারবেন কি পারবেন না- এই বিষয়ে কমিশন মনে করে তারা নির্বাচনে অংশ নিতে পারেন না। এমপিওভুক্ত শিক্ষকরা যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হয় সে বিষয়ে প্রস্তাব করা হয়েছে।”

পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: স্থানীয় সরকারমন্ত্রী
মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এসব উদ্যোগ সফল করতে সরকার, সিটি করপোরেশন এবং নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”



