Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩১ আগস্ট, ২০২৬
৩১ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩১ আগস্ট, ২০২৬
৩১ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: স্থানীয় সরকারমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১৫: ৩৫
পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: স্থানীয় সরকারমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিলনায়তনে ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা দীর্ঘদিনের। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধানকেন্দ্র হওয়ায় রাজধানীতে মানুষের চাপ ক্রমাগত বাড়ছে। ফলে নগর ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনা আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।”

মন্ত্রী আরও বলেন, “পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে শুধু সিটি কর্পোরেশন বা সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণ। সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলেই বর্জ্য ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব।”

মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, “ঢাকায় নগর ও গ্রামীণ সংস্কৃতির মিশ্র প্রভাব রয়েছে। নাগরিক শৃঙ্খলা ও সচেতনতা বাড়ানোর মাধ্যমে একটি আধুনিক নগর সংস্কৃতি গড়ে তুলতে হবে।”

এআই নির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার উদাহরণ দিয়ে তিনি বলেন, “মানুষ চাইলে নিয়ম মেনে চলতে পারে। কার্যকর তদারকি ও সচেতনতার মাধ্যমে যেমন ট্রাফিক নিয়ম মানার প্রবণতা বাড়ছে, তেমনি বর্জ্য ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এসব উদ্যোগ সফল করতে সরকার, সিটি করপোরেশন এবং নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

সেমিনারে উপস্থিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান বর্জ্যকে সম্পদে রূপান্তরের উদ্যোগ নিচ্ছে সরকার। এর লক্ষ্যে ঢাকার আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে দুটি ‘বর্জ্য থেকে বিদ্যুৎ’ প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও জানান, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সচেতনতা ও উন্নত নাগরিক বোধ তৈরির লক্ষ্যে আগামী বছরের প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তকে নৈতিকতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

বিষয়:

বর্জ্যবর্জ্য অপসারণপ্রতিমন্ত্রীস্থানীয় সরকারঢাকাঢাকা উত্তর সিটি করপোরেশনঢাকা দক্ষিণ সিটি করপোরেশনমির্জা ফখরুল ইসলাম আলমগীরস্থানীয় সরকার মন্ত্রী
১

রাজধানীতে মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

২

বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী

৩

মেসি বলে দিলেন, ‘বিদায়, আর্জেন্টিনা’

৪

ছাত্রদলের কমিটি নিয়ে এত টানাপোড়েন কেন?

৫

ডা. গেস্ট এবং সোনার বাংলা ফাউন্ডেশনের ফান্ডরাইজিং সন্ধ্যা

সম্পর্কিত

রাজধানীতে মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

রাজধানীতে মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

নিহত তাশফিকুল ইসলাম (১৬) ফেনীর দাঁগনভূঞা থানার আজিজ ফাজিলপুর গ্রামের মো. মাসুদের ছেলে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল বলে জানিয়েছেন স্বজনরা।

বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী

বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার: প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী আরও বলেন, “শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে। তাদের জন্য ঋণের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি সাধারণ প্রবাসীদের জন্যও সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে।”

মেসি বলে দিলেন, ‘বিদায়, আর্জেন্টিনা’

মেসি বলে দিলেন, ‘বিদায়, আর্জেন্টিনা’

২০২৬ বিশ্বকাপের ফাইনালই হয়ে রইল আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। বাবার মৃত্যুর দুই সপ্তাহ পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কিংবদন্তি এই ফুটবলার।

সুন্দরবন খুলছে মঙ্গলবার

সুন্দরবন খুলছে মঙ্গলবার

টানা তিন মাস বন্ধ থাকার পর আজ সোমবার দিবাগত রাত ১২টার পর থেকে পর্যটক ও বনজীবীরা সুন্দরবনে প্রবেশ করতে পারবেন। তাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে, বন বিভাগ, কোস্টগার্ড ও র‍্যাব-৬। জানা যায়, সুন্দরবনে মাছ ধরা ও পর্যটকদের আনাগোনা শুরু হবে আগামীকাল মঙ্গলবার থেকে। বন বিভাগের অনুমতি নিয়ে পর্যটক ও বনজীবী