বর্জ্য

বাংলাদেশে ই-বর্জ্য ব্যবস্থাপনায় নীতিমালার বাস্তবায়নে ঘাটতি, কার্যকর পদক্ষেপের আহ্বান
বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩০ লাখ মেট্রিক টন ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) উৎপন্ন হলেও এর ১০ শতাংশেরও কম পুনঃপ্রক্রিয়াজাত করা হয়। বিদ্যমান ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১-এর বাস্তবায়নে ঘাটতির কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়: স্থানীয় সরকারমন্ত্রী
মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এসব উদ্যোগ সফল করতে সরকার, সিটি করপোরেশন এবং নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

কতটা কাজে লাগবে দ্বিগুণ দামে কেনা ময়লা পোড়ানো বিদ্যুৎ?
রাজধানীর আমিনবাজারে নির্মাণাধীন নর্থ ঢাকা ওয়েস্ট-টু-এনার্জি পাওয়ার প্ল্যান্টে বর্জ্য থেকে বিদ্যুৎ দুবছর পর ২০২৮ সালের আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হবে। এটি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি মেগা প্রকল্প। প্রস্তাবিত এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ৩ থেকে সাড়ে ৩ হাজার টন সলিড বর্জ্য পুড়িয়ে

সবই আছে, তবু কেন হচ্ছে না বর্জ্য-বিদ্যুৎ?
২০২১ সালে উদ্যোগ নেওয়া হলেও এখনো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না বাংলাদেশে। এটি বুঝতে পিডিবির ডেটার দিকে তাকাতে হয় না। নগরীর আবর্জনা ব্যবস্থাপনা আর দূষণ দেখেই বোঝা যায় বর্জ্য-বিদ্যুৎ যুগে প্রবেশ করতে পারেনি বাংলাদেশ। অথচ বাংলাদেশে বিদ্যুতের ক্ষুধা আছে। নগরীতে পর্যাপ্ত আবর্জনা আছে।

বর্জ্য ব্যবস্থাপনা: দেশে দেশে
পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজন সঠিক পরিকল্পনা, রাজনৈতিক সদিচ্ছা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সর্বোপরি নাগরিক সচেতনতা। আমরা যদি বর্জ্যকে সমস্যা নয়, সম্পদ হিসেবে দেখতে শিখি, তবে ভবিষ্যতের বাংলাদেশ হতে পারে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব।

রিসাইকেল করে ৯০ শতাংশ প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ
এই উদ্যোগটি মূলত মূল প্রতিষ্ঠান ‘বেকো’র দীর্ঘমেয়াদী টেকসই রূপকল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা টেকসই উৎপাদন, পরিচালন দক্ষতা এবং পরিবেশ সচেতন শিল্প উন্নয়নের প্রতি সিঙ্গার বাংলাদেশের একনিষ্ঠতারই প্রতিফলন।

কোরবানির বর্জ্য ৪৮ ঘণ্টায় শতভাগ অপসারণের দাবি ডিএসসিসির
কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা শতভাগ অর্জিত হয়েছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। আজ রোববার কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিচ্ছন্নতা এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম নিয়ে রাজধানীর

বর্জ্যমুক্ত মূল সড়ক, দুর্গন্ধ অলিগলিতে
ঈদুল আজহার পরদিন রাজধানীর প্রায় সব মূল সড়কগুলো থেকে কোরবানির বর্জ্য অপসারণ করেছে নগর কর্তৃপক্ষ। তবে কোরবানির পশুর হাটগুলো এবং অলিগলিতে পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে।

কোরবানির বর্জ্য অপসারণে প্রস্তুত ডিএনসিসির ১৬ হাজার কর্মী
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার কোরবানির পশু বর্জ্য অপসারণে প্রায় ১৬ হাজার কর্মী প্রস্তুত রাখা হয়েছে, যারা মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণে কাজ করবে। এছাড়াও থাকছে কেন্দ্রীয় ও জোনভিত্তিক সমন্বয় বা তদারক সেল।

নীতিগত দুর্বলতার শিকার বাংলাদেশে ই-বর্জ্য ব্যবস্থাপনা: টিআইবি
বিগত সরকারের আমলে নির্বাচন কমিশনের ক্রয়কৃত ইভিএম মেশিনগুলোর সঠিক ব্যবস্থাপনা নির্ধারণ না করায় বড় ধরনের ই-বর্জ্য ঝুঁকি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন ইফতেখারুজ্জামান

ভারতের সৌরশক্তির জোয়ার: সুবিধা নাকি বিপদ?
ভারতের সৌরশক্তির দ্রুত প্রসারকে সাধারণত একটি বড় সাফল্য হিসেবে দেখা হয়। তবে এই সাফল্যের সঙ্গে তৈরি হচ্ছে নতুন চ্যালেঞ্জ সৌর প্যানেল বর্জ্য এবং তার পরিবেশগত ঝুঁকি।

ভাগাড় যার আয়ের উৎস
পুরান ঢাকার লালবাগে বর্জ্যের ভাগাড় থেকে প্লাস্টিক ও ধাতুর জিনিসপত্র বের করে বিক্রি করেন মোকসেদ। ছোটবেলা থেকে তিনি এই কাজের সঙ্গে যুক্ত।

বর্জ্য থেকে আয় করছেন রাজশাহীর তরুণ
পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক বোতল রিসাইকেলের মাধ্যমে নিজের ও অন্যের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে রাজশাহীর ‘সবুজ সাথী ইন্ডাস্ট্রিজ’। দুর্গাপুর পৌরসভায় পার চৌপুকুরিয়া গ্রামে এই কারখানা গড়ে তুলেছেন তরুণ উদ্যোক্তা সবুজ আলী।

বরিশাল শহরে ঘন বসতির পাশেই ভাগাড়
বরিশাল শহরের ৩ নম্বর ওয়ার্ডের শেরেবাংলা নগরে আবর্জনার স্তূপ বেড়েই চলেছে। প্রতিদিন এই ভাগাড়ে যুক্ত হয় প্রায় ২০০ টন আবর্জনা। আবর্জনার স্তূপের কারণে সৃষ্ট নানা সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

কমোডের ফ্লাশে দুটো বাটন থাকে কেন, কাজ কী
কখনো কি মনে প্রশ্ন জেগেছে, কেন এই ফ্লাশে দুটো বাটন থাকে? এগুলোর কাজই বা কী? অনেকে না জেনে দুটো বাটনই ক্লিক করেন।



