Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

নীতিগত দুর্বলতার শিকার বাংলাদেশে ই-বর্জ্য ব্যবস্থাপনা: টিআইবি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ২০: ০২
নীতিগত দুর্বলতার শিকার বাংলাদেশে ই-বর্জ্য ব্যবস্থাপনা: টিআইবি

বাংলাদেশে ইলেকট্রনিক বর্জ্য (ই-বর্জ্য) ব্যবস্থাপনা নীতিগত দুর্বলতা ও প্রায়োগিক অরাজকতার শিকার বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

Advertisement

আজ মঙ্গলবার টিআইবির ধানমণ্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “বাংলাদেশে ই-বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে আইনি ও নীতিগত ঘাটতি এবং প্রায়োগিক অরাজকতায় নিমজ্জিত। আমদানি নিষিদ্ধ থাকা সত্ত্বেও জবাবদিহিহীন অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ বিষাক্ত ই-বর্জ্য দেশে প্রবেশ করছে। একইসঙ্গে বাসেল কনভেনশন উপেক্ষা করে ই-বর্জ্যের উপাদান বিদেশে রপ্তানি করা হচ্ছে, যা পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট তদারকি সংস্থাগুলোর পেশাগত ব্যর্থতা ও দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক।”

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দেশে ব্যবহৃত ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে উৎপন্ন বিষাক্ত ই-বর্জ্যের পরিমাণ আশঙ্কাজনক হারে বাড়লেও এর সঠিক ব্যবস্থাপনায় নীতিনির্ধারণী স্থবিরতা ও সুশাসনের মারাত্মক ঘাটতি রয়েছে। বর্তমানে দেশে উৎপাদিত প্রায় ৯৭ শতাংশ ই-বর্জ্য কোনো ধরনের প্রশাসনিক তদারকি ছাড়াই পরিবেশের জন্য ক্ষতিকর উপায়ে অপ্রাতিষ্ঠানিক খাতে প্রক্রিয়াজাত হচ্ছে। বিপরীতে, মাত্র ৩ শতাংশ ই-বর্জ্য প্রাতিষ্ঠানিক পুনঃপ্রক্রিয়াজাতকরণের আওতায় আসছে।

Advertisement
Advertisement
Advertisement

ইফতেখারুজ্জামান আরও বলেন, “ভাঙারিওয়ালা ও ই-বর্জ্য পুনঃব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর পরিবেশগত ছাড়পত্র ও নিবন্ধন প্রক্রিয়ায় নিয়মবহির্ভূত আর্থিক লেনদেন, অবৈধভাবে নিবন্ধিত ও অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে ই-বর্জ্য রপ্তানি এবং নিষেধাজ্ঞা উপেক্ষা করে ই-বর্জ্য আমদানি এসব অনিয়ম অত্যন্ত উদ্বেগজনক।

বিগত সরকারের আমলে নির্বাচন কমিশনের ক্রয়কৃত ইভিএম মেশিনগুলোর সঠিক ব্যবস্থাপনা নির্ধারণ না করায় বড় ধরনের ই-বর্জ্য ঝুঁকি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন ইফতেখারুজ্জামান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাহী ব্যবস্থাপনা উপদেষ্টা অধ্যাপক সুমাইয়া খায়ের এবং রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান।

বিষয়: টিআইবিনির্বাচন কমিশনঅনিয়মবাংলাদেশবর্জ্যঅব্যবস্থাপনাইভিএম
Advertisement
সর্বশেষ
  • ১

    সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন

  • ২

    উপাচার্য নিয়োগ নিয়ে উত্তাল চুয়েট, বন্ধ ক্লাস-পরীক্ষা

  • ৩

    মবের শিকার ৪৫০০ শিক্ষক কেমন আছেন?

  • ৪

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ৫

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

    বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।