ডেল টেকনোলজিসের মর্যাদাপূর্ণ 'ফিসক্যাল ইয়ার ২৬ কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার-ইমার্জিং মার্কেট এওয়ার্ড অর্জন করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
সার্ভার ব্যবসায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ গত ২১ অক্টোবর থাইল্যান্ডের ফুকেট ম্যারিয়ট রিসোর্ট এন্ড স্পাতে ডেল টেকনোলজিস সাউথ এশিয়া পার্টনার সামিট ২০২৬ অনুষ্ঠানে এই পুরষ্কার প্রদান করা হয়।
স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম প্রতিষ্ঠানের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক আবু মোস্তফা চৌধুরী সুজন।
অনুষ্ঠানে ডেল টেকনোলজিসের পক্ষে উপস্থিত ছিলেন ইমার্জিং মার্কেটসের ম্যানেজিং ডিরেক্টর চিন ওয়াহ মাক, প্রোডাক্ট অ্যান্ড সলিউশনস সেলস স্পেশালিস্ট ও সিনিয়র ডিরেক্টর লুকাস সল্টার এবং ডেল বাংলাদেশের পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার, চ্যানেল সেলস তামজিদ আজাদ পার্থ।
ব্যবসায়ীক কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং আধুনিক আইটি অবকাঠামোর ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এন্টারপ্রাইজ সার্ভার এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডেল টেকনোলজিসের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে তাদের পরিবর্তনশীল ব্যবসায়ীক চাহিদা অনুযায়ী এন্টারপ্রাইজ কম্পিউটিং সলিউশন দিয়ে সহযোগিতা করে আসছে।