
ঢাকায় বৈশ্বিক গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা সপ্তাহ শুরু
সেমিনারে গবেষণার ফলাফল নিয়ে আলোচনা এবং তরুণদের গণমাধ্যম ও তথ্য সাক্ষরতার দক্ষতা বাড়াতে শিক্ষার্থী, গবেষক, তথ্য পেশাজীবী ও অন্য অংশীজনের কাছ থেকে সুপারিশ সংগ্রহের সুযোগ তৈরি হবে।
নারী উদ্যোক্তাদের মজবুত ভিত্তি গড়ে তুলতে, নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং নতুন সুযোগ কাজে লাগাতে সহায়তা করে ব্র্যাক ব্যাংক উইমেন উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’। ব্র্যাক ব্যাংক নারী উদ্যোক্তাদের এই যাত্রায় সহায়তা দিতে অর্থায়ন, প্রশিক্ষণ, পরামর্শ, ডিজিটাল দক্ষতা উন্নয়ন, নেটওয়ার্কিং ও বিক্রির প্ল্যাটফর্ম- সবকিছুকে একসূত্রে যুক্ত করেছে।
এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
‘তারা’র প্রধান উদ্যোক্তা বিকাশ কর্মসূচি ‘উদ্যোক্তা ১০১’ নারী উদ্যোক্তাদের ব্যবসা ব্যবস্থাপনা, আর্থিক সাক্ষরতা এবং বাজারে প্রবেশের প্রস্তুতিমূলক দক্ষতা গড়ে তুলতে সহায়তা করে। তিন মাসের এই কর্মসূচিতে রয়েছে- ব্যবসাবিষয়ক শিক্ষা, পরামর্শ ও দিকনির্দেশনা, কেস স্টাডি, অংশগ্রহণমূলক শিক্ষার ব্যবস্থা এবং বাণিজ্য মেলা।
‘আমরাই তারা’ কর্মসূচির আওতায় নারী উদ্যোক্তাদের মালিকানাধীন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (ডব্লিউএসএমই) জন্য দেশের বিভিন্ন অঞ্চলে তিন দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। এসব কর্মশালায় ব্যবসা ও আর্থিক ব্যবস্থাপনা, নথিপত্র ব্যবস্থাপনা, ব্র্যান্ডিং, বিপণন এবং আর্থিক ও ডিজিটাল কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতি বছর নারী উদ্যোক্তাদের মালিকানাধীন এক হাজার ২০০টিরও বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের উদ্যোক্তারা প্রশিক্ষণ পান।
‘উদ্যোগতারা’ কর্মসূচিতে বিশেষজ্ঞদের পরিচালনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবসা ব্যবস্থাপনা, কৌশলগত বিপণন, ডিজিটাল মার্কেটিং অ্যাপ্লিকেশন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) টুল এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রতি বছর আয়োজিত তিন দিনব্যাপী ‘তারা উদ্যোক্তা মেলা’ ঈদকে কেন্দ্র করে কেনাকাটার ব্যস্ততম সময়ে স্থানীয়ভাবে তৈরি পণ্যের প্রচার ও প্রসারে ভূমিকা রাখে। মেলার চারটি আসরে ৪০০ নারী উদ্যোক্তা বিনামূল্যের স্টলে নিজেদের পণ্য প্রদর্শন করেছেন।
ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতি তিন মাস পরপর ‘উদ্যোগতারা বাজার-তালিকাভুক্তি কর্মসূচি’ আয়োজন করা হয়। এর মাধ্যমে প্রায় ৬০০ নারী উদ্যোক্তা ব্যাংকের কর্মীদের কাছে নিজেদের পণ্য প্রদর্শনের সুযোগ পেয়েছেন।
ব্র্যাক ব্যাংক তার ১৯৫টি শাখার নেটওয়ার্কের মাধ্যমে প্রতি বছর প্রায় দুই হাজার নারী উদ্যোক্তাকে ব্যাংকিং সেবা ও আর্থিক সাক্ষরতা বিষয়ে প্রশিক্ষণ দেয়। অর্থায়ন, দক্ষতা উন্নয়ন ও বাজারে প্রবেশের সুযোগের সমন্বয়ে এসব উদ্যোগ নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তা করে।

ঢাকায় বৈশ্বিক গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা সপ্তাহ শুরু
সেমিনারে গবেষণার ফলাফল নিয়ে আলোচনা এবং তরুণদের গণমাধ্যম ও তথ্য সাক্ষরতার দক্ষতা বাড়াতে শিক্ষার্থী, গবেষক, তথ্য পেশাজীবী ও অন্য অংশীজনের কাছ থেকে সুপারিশ সংগ্রহের সুযোগ তৈরি হবে।

দেশে প্রথমবারের মতো গ্রিন বন্ড ইস্যু করবে ব্র্যাক ব্যাংক
পরিবেশবান্ধব ও টেকসই প্রকল্পে অর্থায়নের জন্য ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক। তিন বছর মেয়াদি এই বন্ড থেকে সংগৃহীত অর্থ নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব ভবন ও শিল্প খাতে জ্বালানি-দক্ষতা বৃদ্ধির প্রকল্পে ব্যয় করা হবে।

নন রেসিডেন্ট কনর্ভাটেবল টাকা এ্যাকাউন্ট প্রডাক্ট চালু করল এনআরবি ব্যাংক
বাংলাদেশে প্রথম ব্যাংক হিসেবে নন রেসিডেন্ট কনর্ভাটেবল টাকা এ্যাকাউন্ট প্রডাক্ট চালু করেছে এনআরবি ব্যাংক পিএলসি। আজ রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এই প্রডাক্ট চালু করেন।

বাঁশখালীতে কমিউনিটি আই ক্যাম্প অনুষ্ঠিত
চট্টগ্রামের বাঁশখালীতে চক্ষুসেবা, বৃক্ষরোপণ, সচেতনতা সৃষ্টি ও পুনর্বাসন সহায়তা নিয়ে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি ও লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটির কর্মসূচিতে ছয় শতাধিক গ্রামবাসী বিভিন্ন সেবা গ্রহণ করেন।