Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৫ অক্টোবর, ২০২৬
২৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৫ অক্টোবর, ২০২৬
২৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> কানেক্ট

জলবায়ু-সহনশীল আবাসনের জন্য স্থাপত্য নকশা প্রতিযোগিতা আয়োজন করবে পিকেএসএফ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ২১: ১৫
জলবায়ু-সহনশীল আবাসনের জন্য স্থাপত্য নকশা প্রতিযোগিতা আয়োজন করবে পিকেএসএফ
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন। ছবি: বাসস

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও দ্য ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি)-এর যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে ‘জলবায়ু-সহনশীল ও সাশ্রয়ী গ্রামীণ আবাসনের জন্য উন্মুক্ত স্থাপত্য নকশা প্রতিযোগিতা’

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিকেএসএফ জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকায় সহনশীল ও সাশ্রয়ী বাড়ি নির্মাণের লক্ষ্যে এ প্রতিযোগিতা আয়োজন করা হবে।

Advertisement
Advertisement
Advertisement

এ উপলক্ষে আজ ঢাকার আগারগাঁওস্থ পিকেএসএফ ভবন-১-এ পিকেএসএফ ও আইএবি-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের। সমঝোতা স্মারকে পিকেএসএফ-এর পক্ষে স্বাক্ষর করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ হাসান খালেদ এবং আইএবি-এর পক্ষে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক স্থপতি ড. মাসুদ উর রশিদ।

নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জ মোকাবিলায় ‘তারা’brack-bank

এ প্রতিযোগিতার লক্ষ্য হবে দেশের দুর্যোগ ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার জন্য সাশ্রয়ী, নিরাপদ, পরিবেশবান্ধব ও বাস্তবায়নযোগ্য গ্রামীণ আবাসনের নকশা তৈরি করা। উপকূলীয়, হাওর ও জলাভূমি, চর ও প্লাবনভূমি এবং পাহাড়ি ও বরেন্দ্র অঞ্চলের ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্য বিবেচনায় নকশা আহ্বান করা হবে। প্রাপ্ত নকশাগুলো থেকে মাঠপর্যায়ে ব্যবহারের উপযোগী সেরা ১০টি আবাসন মডেল নির্বাচন করবে পিকেএসএফ।

গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর অর্থায়নে পিকেএসএফ বাস্তবায়নাধীন রেজিলিয়েন্ট হোমস্টেড অ্যান্ড লাইভলিহুড সাপোর্ট (আরএইচএল) প্রকল্পের আওতায় ইতিমধ্যেই উপকূলীয় সাতটি জেলায় সাড়ে তিন হাজারেরও বেশি জলবায়ু-সহনশীল বাড়ি নির্মাণ করা হয়েছে। নতুন এই যৌথ উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আবাসন ও সার্বিক সক্ষমতা বৃদ্ধিতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।

বিষয়: জলবায়ুজলবায়ু পরিবর্তনপ্রতিযোগিতাস্থাপত্যবিজ্ঞপ্তি
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘দেশের অসংখ্য নাগরিক সৌদিতে কারাগারে আছেন’

  • ২

    শ্রেণিকক্ষে ফিরলেও চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন চলবে

  • ৩

    মোহাম্মদপুরে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: ডিজিএফআইয়ের দুজনসহ ৬ জন কারাগারে

  • ৪

    ‘অনেকেই ফেরত এসেছেন গর্ভবতী হয়ে, অনেকে এসেছেন বাচ্চা নিয়ে’

  • ৫

    জলবায়ু-সহনশীল আবাসনের জন্য স্থাপত্য নকশা প্রতিযোগিতা আয়োজন করবে পিকেএসএফ

সম্পর্কিত
  • নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জ মোকাবিলায় ‘তারা’

    নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জ মোকাবিলায় ‘তারা’

    প্রতি বছর আয়োজিত তিন দিনব্যাপী ‘তারা উদ্যোক্তা মেলা’ ঈদকে কেন্দ্র করে কেনাকাটার ব্যস্ততম সময়ে স্থানীয়ভাবে তৈরি পণ্যের প্রচার ও প্রসারে ভূমিকা রাখে। মেলার চারটি আসরে ৪০০ নারী উদ্যোক্তা বিনামূল্যের স্টলে নিজেদের পণ্য প্রদর্শন করেছেন।

  • ঢাকায় বৈশ্বিক গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা সপ্তাহ শুরু

    ঢাকায় বৈশ্বিক গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা সপ্তাহ শুরু

    সেমিনারে গবেষণার ফলাফল নিয়ে আলোচনা এবং তরুণদের গণমাধ্যম ও তথ্য সাক্ষরতার দক্ষতা বাড়াতে শিক্ষার্থী, গবেষক, তথ্য পেশাজীবী ও অন্য অংশীজনের কাছ থেকে সুপারিশ সংগ্রহের সুযোগ তৈরি হবে।

  •  দেশে প্রথমবারের মতো গ্রিন বন্ড ইস্যু করবে ব্র্যাক ব্যাংক

    দেশে প্রথমবারের মতো গ্রিন বন্ড ইস্যু করবে ব্র্যাক ব্যাংক

    পরিবেশবান্ধব ও টেকসই প্রকল্পে অর্থায়নের জন্য ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক। তিন বছর মেয়াদি এই বন্ড থেকে সংগৃহীত অর্থ নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব ভবন ও শিল্প খাতে জ্বালানি-দক্ষতা বৃদ্ধির প্রকল্পে ব্যয় করা হবে।

  • নন রেসিডেন্ট কনর্ভাটেবল টাকা এ্যাকাউন্ট প্রডাক্ট চালু করল এনআরবি ব্যাংক

    নন রেসিডেন্ট কনর্ভাটেবল টাকা এ্যাকাউন্ট প্রডাক্ট চালু করল এনআরবি ব্যাংক

    বাংলাদেশে প্রথম ব্যাংক হিসেবে নন রেসিডেন্ট কনর্ভাটেবল টাকা এ্যাকাউন্ট প্রডাক্ট চালু করেছে এনআরবি ব্যাংক পিএলসি। আজ রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এই প্রডাক্ট চালু করেন।