ক্যানসার

মডার্নার টিকা ত্বকের ক্যানসার ফিরে আসার ঝুঁকি প্রায় অর্ধেক করে
ইমিউনোথেরাপি ওষুধের পাশাপাশি ব্যক্তিগত এমআরএনএ ভ্যাকসিন ব্যবহার করলে ত্বকের ক্যানসার ফিরে আসার বা রোগীর মৃত্যুর ঝুঁকি ৪২ শতাংশ কমে যায়। বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ইমিউনোথেরাপি ওষুধের পাশাপাশি ব্যক্তিগত এমআরএনএ ভ্যাকসিন ব্যবহার করলে ত্বকের ক্যানসার ফিরে আসার বা

অস্ত্রোপচারের পর প্রথম প্রকাশ্য অনুষ্ঠানে পোপ লিও
রোববার ভ্যাটিকানের অ্যাপোস্টলিক প্রাসাদের একটি জানালা থেকে নিচে সমবেত তীর্থযাত্রীদের উদ্দেশে কথা বলেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া পোপ লিও। এ সময় তার মুখে ছিল হাসি এবং কণ্ঠ ছিল দৃঢ় ও স্পষ্ট।

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ, সফল অস্ত্রোপচার
ক্যাথলিক চার্চের প্রধান ও ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু ৭১ বছর বয়সী পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান ফুসফুসের নিচের অংশ অপসারণ করা হয়েছে।

ছড়াকার আখতার হুসেন মারা গেছেন
আখতার হুসেনের লেখা এবং সুরকার অজিত রায়ের সুরে শিল্পী তিমির নন্দীর গাওয়া ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে জাগছে বাঙালিরা/ আজ রুখবে তাদের কারা’ কালজয়ী গান বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের অংশ।

৯/১১: কী আছে ২৫ বছর পর প্রকাশিত গোপন নথিতে
পোর্টালে নথির এই প্রথম ধাপের প্রকাশটি কেবল শুরু মাত্র বলে জানান ব্যাঙ্কস। তিনি জানান, আগামী এক বছরের মধ্যে পর্যায়ক্রমে আরও তথ্য প্রকাশ্যে আনা হবে এবং নতুন নথি আসার সাথে সাথে জনগণকে জানানো হবে।

ক্যানসারের চিকিৎসার বৈপ্লবিক সম্ভাবনা ও আশঙ্কা
ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটির স্বাস্থ্য যোগাযোগ গবেষক ড্যানেল ডি. বোটম্যানের দ্য কনভারসেশনে প্রকাশিত সাম্প্রতিক একটি গবেষণাধর্মী প্রবন্ধে ক্যানসারের চিকিৎসায় মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ ভ্যাকসিনের অভূতপূর্ব অগ্রগতি এবং সেই সাথে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব বিস্তারিতভাবে

পশ্চিমা নিষেধাজ্ঞায়ও অদম্য ইরান, ক্যানসার চিকিৎসায় পথ দেখাচ্ছে বিশ্বকে
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং এর ক্যানসার-বিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ‘ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার’ (আইএআরসি)-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে ক্যানসার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

ক্যানসার ছড়িয়েছে বাইডেনের শরীরে, ভুগছেন তীব্র ব্যথায়
চার বছর মেয়াদে দায়িত্ব পালনের পুরো সময়জুড়েই তার বয়স নিয়ে উদ্বেগ ছিল। স্বাস্থ্যগত সমস্যার মাত্রা গোপন করার অভিযোগে তিনি ও তার হোয়াইট হাউসের উপদেষ্টারা তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।

বেবি পাউডারে ক্যানসারের উপাদান: ৫৫০ কোটি ডলারের আপস করতে চায় জনসন
২০২৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ট্যালককে ‘সম্ভবত মানুষের জন্য ক্যানসার সৃষ্টিকারী’ উপাদান হিসেবে তালিকাভুক্ত করলেও জনসন অ্যান্ড জনসন কর্তৃপক্ষ বরাবরই দাবি করে আসছে এর কোন বৈজ্ঞানিক প্রমাণ নেই।

চীন-যুক্তরাষ্ট্রের বায়োটেক যুদ্ধে ক্ষতি হচ্ছে কার?
অথচ, চীনের ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য বাদ দেওয়ার মতো সিদ্ধান্তগুলো ওষুধ তৈরির সময় আরও বাড়িয়ে দেবে, খরচ বাড়াবে এবং নতুন ওষুধ খোঁজার প্রক্রিয়াকে ব্যাহত করবে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস কি আসলেই চায় যে কোনো যুগান্তকারী চিকিৎসা সাধারণ আমেরিকানদের কাছে পৌঁছানোর আগেই ইউরোপ বা এশিয়ার রোগীরা তা পেয়ে যাক?

ওজন কমানোর ওষুধেই কমবে ক্যানসারের ঝুঁকি!
বিশ্বজুড়ে স্থূলতা বা অতিরিক্ত ওজন কমানোর জন্য যেসব ওষুধ কোটি কোটি মানুষ ব্যবহার করছেন, সেগুলোই ক্যানসারের ঝুঁকি এবং মৃত্যুর হার প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে বলে গবেষণায় দেখা গেছে।

পাকস্থলীতে ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো কী কী?
পাকস্থলীর ক্যানসার প্রাথমিক পর্যায়ে তেমন স্পষ্ট লক্ষণ না দেখানোয় অনেক সময় তা সাধারণ হজমের সমস্যার সঙ্গে মিশে যায়।

ক্যানসারের যে ৫টি লক্ষণ অবহেলা করা উচিত নয়
ক্যানসার একটি মরণব্যাধি। তবে এটি সাধারণত হঠাৎ করে স্পষ্ট বা নাটকীয় লক্ষণ নিয়ে দেখা দেয় না। জরায়ুমুখ, ফুসফুস, মুখগহ্বর ও স্তন ক্যানসার অনেক সময়ই সূক্ষ্ম ও সহজে উপেক্ষিত লক্ষণ দিয়ে শুরু হয়। এসব লক্ষণ এড়িয়ে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

নেতানিয়াহু ক্যানসারে আক্রান্ত, নিয়েছেন চিকিৎসা
আগামী অক্টোবর মাসে ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের কয়েক মাস আগে প্রধানমন্ত্রীর এই স্বাস্থ্যগত তথ্য প্রকাশ রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

টেন্ডার দ্বন্দ্বে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালকের ওপর হামলা, গ্রেপ্তার ৭
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের টেন্ডার সংক্রান্ত বিরোধের জেরে উপ-পরিচালক ডা. আহমেদ হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সংস্থাটি জানায়, ইএম টেন্ডারস ও মোনায়েম গ্রুপ-এর মধ্যকার দ্বন্দ্বের জেরে ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে এই হামলা চালানো

জনবল, রি-এজেন্ট নেই, নষ্ট যন্ত্র–ক্যানসার হাসপাতালকে বাঁচাবে কে?
হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে এই হাসপাতালে প্রায় ৫০টির বেশি পরীক্ষা করা যাচ্ছে। তবে ক্যানসার নির্ণয়ের জন্য যেসব পরীক্ষা বেশি প্রয়োজন, বিশেষ করে AFP, Anti HCV- IM, CA-125, AC-15-3, AC-19-9, CEA, FT4, HBsAg(lm), PSA, TSH, Serum-hCG অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও গত চার মাস ধরে তা বন্ধ রয়েছে।

টেন্ডার পেতে ফোনে হুমকি, ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত
রাজধানীর জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেনকে (৫০) টেন্ডার সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বর্তমানে তিনি ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন।

ইমিউনোথেরাপিতে যেভাবে নির্মূল হবে ক্যানসার
অবিশ্বাস্য হলেও সত্য, মাত্র চার মাসের এই চিকিৎসায় সিডেরিসের টিউমার সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেছে। কোনো ধরনের অস্ত্রোপচার, কেমোথেরাপি কিংবা রেডিয়েশন ছাড়াই তিনি সুস্থ হয়ে উঠেছেন। পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ক্লান্তিজনিত কিছু সমস্যা থাকলেও বিবিসিকে সিডেরিস বলেন, “অবিশ্বাস্য! মনে হয় যেন কোনো সায়েন্স ফিকশন।”

ক্যানসারের ‘ঝুঁকি’ কমাতে পারে বিয়ে
এ ছাড়া, বিয়ের সঙ্গে স্বাস্থ্যকর জীবনযাপনের সম্পর্কও রয়েছে। গবেষণায় দেখা গেছে, বিবাহিত ব্যক্তিরা ধূমপান, অতিরিক্ত মদ্যপান বা ঝুঁকিপূর্ণ আচরণে কম জড়ান।

জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’, যে গানে মুক্তিযুদ্ধ নিয়ে জানতে পারে বিশ্ব
সংগীত জগতের ধ্রুবতারা জর্জ হ্যারিসনের শেষ জীবন ছিল নাটকীয়তা এবং শারীরিক লড়াইয়ে ঘেরা। ১৯৯৯ সালে নিজ বাসভবনে এক আততায়ীর অতর্কিত হামলার শিকার হন তিনি। সে যাত্রায় শরীরে একাধিক ছুরিকাঘাত নিয়ে অলৌকিকভাবে প্রাণে বেঁচে ফিরলেও পরবর্তী সময়গুলো ছিল প্রচণ্ড যন্ত্রণার।




