Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

টানা দুই মাস দৈনিক ৭ হাজার কদম হাঁটলে শরীরে যে পরিবর্তন আসবে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১৮: ৩৬
টানা দুই মাস দৈনিক ৭ হাজার কদম হাঁটলে শরীরে যে পরিবর্তন আসবে

আজকাল ‘ফিট’ থাকা মানেই শুধু জিম বা কঠিন শরীরচর্চা নয়। নিয়মিত হাঁটার সহজ অভ্যাসটাই হতে পারে সুস্থ জীবনের চাবিকাঠি। চিকিৎসক ও গবেষকরা বলছেন, টানা দুই মাস প্রতিদিন অন্তত সাত হাজার কদম হাঁটলে শরীরে এমন কিছু পরিবর্তন আসে যা ওষুধে পাওয়া কঠিন।

Advertisement

ল্যানসেট পাবলিক হেলথে প্রকাশিত এক গবেষণা বলছে, যারা প্রতিদিন দুই হাজার কদম হাঁটেন তাদের তুলনায় যারা সাত হাজার কদম হাঁটেন তাদের ক্যানসারে মৃত্যুর ঝুঁকি ৩৭% কমে যায়। পাশাপাশি টাইপ-টু ডায়াবেটিসের ঝুঁকি ১৪%, ডিমেনশিয়ার ঝুঁকি ৩৮%, বিষণ্ণতা ২২% এবং উদ্বেগের ঝুঁকি ২৮% কমে যায়। এটি হৃদরোগের ঝুঁকি ২৫% এবং সামগ্রিক মৃত্যুর ঝুঁকি ৪৭% হ্রাস করতে পারে।

নিয়মিত হাঁটলে হৃদরোগের ঝুঁকি ২৫% এবং সামগ্রিক মৃত্যুর ঝুঁকি ৪৭% হ্রাস করতে পারে। ছবি: ফ্রিপিক
নিয়মিত হাঁটলে হৃদরোগের ঝুঁকি ২৫% এবং সামগ্রিক মৃত্যুর ঝুঁকি ৪৭% হ্রাস করতে পারে। ছবি: ফ্রিপিক

এখানে প্রথমেই বলতে হবে হৃদ্‌স্বাস্থ্যের উন্নতির কথা। নিয়মিত হাঁটা হার্টকে শক্তিশালী করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমায়। একই সঙ্গে বাড়ে ভালো কোলেস্টেরল (এইচডিএল), যা রক্তনালীকে পরিষ্কার রাখতে সাহায্য করে। ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে।

Advertisement
Advertisement
Advertisement

দুই মাস ধরে প্রতিদিন প্রায় সাত হাজার কদম (পাঁচ কিলোমিটার) হাঁটলে শরীর থেকে ২৫০-৩০০ ক্যালরি পর্যন্ত খরচ হয়। অর্থাৎ এই সময়ের মধ্যে গড়ে দুই থেকে আড়াই কেজি ওজন কমানো সম্ভব, যদি খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর থাকে। সবচেয়ে বেশি প্রভাব পড়ে পেট ও কোমরে। এখানে ফ্যাট জমে সবচেয়ে বেশি।

শরীরের পাশাপাশি মনেও আসে পরিবর্তন। হাঁটার সময় শরীরে ‘হ্যাপি হরমোন’ হিসেবে পরিচিত সেরোটোনিন ও এন্ডোরফিন নিঃসৃত হয়। ফলে স্ট্রেস ও উদ্বেগ কমে, মেজাজ ভালো থাকে, এমনকি ঘুমও গভীর হয়।

হাঁটলে কমে খারাপ কোলেস্টেরল, বাড়ে ভালো কোলেস্টেরল। ছবি: ফ্রিপিক
হাঁটলে কমে খারাপ কোলেস্টেরল, বাড়ে ভালো কোলেস্টেরল। ছবি: ফ্রিপিক

অনেকেই দেখেছেন, নিয়মিত হাঁটার পর সকালে ঘুম থেকে ওঠা সহজ হয় এবং সারাদিন এনার্জি থাকে বেশি।

হাঁটার অভ্যাস পেশি ও হাড়ের জন্যও বেশ কার্যকর। বিশেষ করে পা, কোমর ও নিতম্বের পেশি শক্ত হয়, হাড়ের ঘনত্ব বাড়ে। এতে বয়স বাড়লেও সহজে ব্যথা বা অস্টিওপোরোসিসের ঝুঁকি কমে যায়। পাশাপাশি রক্তে শর্করা নিয়ন্ত্রণে থাকে, ফলে ডায়াবেটিস প্রতিরোধেও সাহায্য করে।

বিষয়: হৃৎপিণ্ডমানসিক স্বাস্থ্যহৃদরোগজীবনধারাক্যানসারহৃদ্‌রোগডায়াবেটিসশরীরচর্চাস্বাস্থ্যলাইফস্টাইল
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

  • সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

  • শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।