Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৫ অক্টোবর, ২০২৬
২৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৫ অক্টোবর, ২০২৬
২৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ফ্রান্সজুড়ে বিক্ষোভ, প্যারিস ও মার্সেইয়ে সহিংসতা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ০২: ৫০
ফ্রান্সজুড়ে বিক্ষোভ, প্যারিস ও মার্সেইয়ে সহিংসতা
ফ্রান্সের মার্সেইয়ে শ্রমিক ইউনিয়নের অনুমোদিত বিক্ষোভ চলাকালে পুলিশের মুখোমুখি হয় বিক্ষোভকারীরা। ‘ইয়েলো ভেস্টস’ আন্দোলনের নেতৃত্বে দেশজুড়ে চলা এ বিক্ষোভে উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেয়। ২৪ অক্টোবর, ২০২৬। ছবি: রয়টার্স

ফ্রান্সজুড়ে লাখ লাখ মানুষ শনিবার বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে। তবে রাত নামার সঙ্গে সঙ্গে প্যারিস ও মার্সেইয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। গত সপ্তাহের অস্থিরতার পুনরাবৃত্তি ঠেকাতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া সত্ত্বেও এ পরিস্থিতির সৃষ্টি হয়।

Advertisement

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে বিক্ষোভে ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নিয়েছে। তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, প্রকৃত সংখ্যা এর দ্বিগুণ।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্যারিসের দক্ষিণ-পূর্ব প্রান্তে প্রধান বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে অন্তত ১ লাখ ১০ হাজার মানুষ অংশ নিয়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ক্রমবর্ধমান বৈষম্যের প্রতিবাদ জানায়।

Advertisement
Advertisement
Advertisement

সমাবেশ শেষ হওয়ার পর পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। ঠান্ডা ও বৃষ্টির মধ্যে মুখোশধারী প্রায় ৫০০ তরুণের একটি দলকে লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে দাঙ্গা পুলিশ। একপর্যায়ে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেইয়ে তরুণেরা সড়ক অবরোধ করতে ময়লার পাত্রে আগুন ধরিয়ে দেয় এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ও বোতল নিক্ষেপ করে। পুলিশ জানিয়েছে, দুটি গয়নার দোকানসহ বেশ কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে।

লিওঁ, বোর্দো, গ্রেনোবল, ক্লেরমঁ-ফেরাঁ, লিল, রেন, নঁত ও তুলুজ শহরেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেন, “প্রায় প্রতিটি মিছিলেই আমরা এসব উচ্চঝুঁকিপূর্ণ গোষ্ঠীর উপস্থিতি দেখেছি। তারা মূল মিছিল থেকে বিচ্ছিন্ন হয়ে সহিংস কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করেছে।”

তিনি অভিযোগ করেন, উগ্র বামপন্থী কর্মী ও অপরাধী চক্রগুলো অস্থিরতা উসকে দেওয়ার চেষ্টা করছে।

অবরুদ্ধ প্যারিস

১৭ অক্টোবরের অস্থিরতার ব্যাপকতা বুঝতে ভুল হয়েছিল বলে স্বীকার করার পর কর্তৃপক্ষ শনিবার ৭০ হাজার পুলিশ ও জঁদার্ম (আধাসামরিক পুলিশ) মোতায়েন করে। এক সপ্তাহ আগের তুলনায় এ সংখ্যা ১০ হাজার বেশি।

ফ্রান্সের মার্সেইয়ে ‘ইয়েলো ভেস্টস’ আন্দোলনের নেতৃত্বে দেশজুড়ে চলা বিক্ষোভের অংশ হিসেবে শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুমোদিত সমাবেশে পাহারায় নিয়োজিত আধা সামরিক বাহিনীর সদস্যরা। ২৪ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স
ফ্রান্সের মার্সেইয়ে ‘ইয়েলো ভেস্টস’ আন্দোলনের নেতৃত্বে দেশজুড়ে চলা বিক্ষোভের অংশ হিসেবে শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুমোদিত সমাবেশে পাহারায় নিয়োজিত আধা সামরিক বাহিনীর সদস্যরা। ২৪ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স

সাংবাদিকদের লরাঁ নুনেজ বলেন, এক সপ্তাহ আগের তুলনায় এবার সহিংসতার তীব্রতা কম ছিল। গত সপ্তাহে লুটপাটকারী ও ভাঙচুরকারীরা ব্যাপক তাণ্ডব চালিয়েছিল। তিনি বলেন, “যে বিষয়টি বদলেছে, তা হলো আগাম প্রস্তুতি।”

তিনি আরও জানান, দক্ষিণাঞ্চলীয় নিস ও মন্টপেলিয়ে শহরে উগ্র ডানপন্থী কর্মীরা বামপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর চেষ্টা করেছে। এতে অস্থিরতার নতুন একটি ক্ষেত্র তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিক্ষোভ দমাতে ফ্রান্সে শনিবার ব্যাপক পুলিশ মোতায়েনের ঘোষণাFrench riot police run amid clashes with protesters in Paris, France, October 17, 2026 Reuters

প্যারিসের কেন্দ্রীয় এলাকার বড় একটি অংশে কার্যত অবরুদ্ধ শহরের চিত্র দেখা যায়। দোকানিরা তাদের দোকানের সামনের কাচ ও প্রবেশপথ কাঠের পাটাতন দিয়ে বন্ধ করে দেয়, জাদুঘরগুলো বন্ধ রাখা হয় এবং মেট্রোর ২০টিরও বেশি স্টেশন বন্ধ করে দেওয়া হয়।

গত সপ্তাহান্তে ফ্রান্সজুড়ে হাজার হাজার দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের পর ব্যবসায়ী সংগঠনগুলো খুচরা বিক্রেতাদের দোকান বন্ধ রাখার আহ্বান জানায়।

প্যারিসের সমাবেশে অংশ নেওয়া কট্টর বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলঁশো ভবিষ্যদ্বাণী করেছেন, ফ্রান্সের সামাজিক অসন্তোষ নিরসনে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ পদক্ষেপ না নেওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকবে। বিশ্বের অন্যতম ধনী দেশ ফ্রান্সে মাখোঁর প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ আগামী বছর শেষ হওয়ার কথা।

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘ইয়েলো ভেস্টস’ আন্দোলনের ডাকে দেশজুড়ে বিক্ষোভ চলাকালে সংঘর্ষের মধ্যে অবস্থান নেয় দাঙ্গা পুলিশ সদস্যরা। ২৪ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‘ইয়েলো ভেস্টস’ আন্দোলনের ডাকে দেশজুড়ে বিক্ষোভ চলাকালে সংঘর্ষের মধ্যে অবস্থান নেয় দাঙ্গা পুলিশ সদস্যরা। ২৪ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স

সাংবাদিকদের মেলঁশো বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমার মনে হয়, তিনি বুঝতে পারবেন যে প্রতি সপ্তাহেই এমন ঘটনা ঘটতে থাকবে। মাখোঁর সামনে এখনো নতি স্বীকার করার সময় আছে। এরপর তার সামনে শুধু বিদায়ের দরজাটিই খোলা থাকবে।”

গত সপ্তাহের অস্থিরতা মোকাবিলায় সরকার অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে বলে অভিযোগ করেছেন অনেক বিক্ষোভকারী। এদিকে বিলাসবহুল দোকান ও রেস্তোরাঁয় ঘেরা প্যারিসের বিখ্যাত শঁজেলিজে সড়কে টহল দিতে সেনা মোতায়েন করা হয়েছে।

২২ বছর বয়সী চারুকলার শিক্ষার্থী ক্লারা লেব্বাদি বলেন, “সারা বছর ধরে যারা দারিদ্র্যের শিকার হচ্ছেন, তাদের জন্য নয়, বরং দোকানগুলোর জন্য আমরা চোখের জল ফেলছি।”

ইউরোপজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ

শনিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে। একই সপ্তাহান্তে টানা দ্বিতীয় সপ্তাহের মতো ইতালির বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। আলবেনিয়াতেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বিষয়: নিরাপত্তাভাঙচুরবেলজিয়ামবিক্ষোভঅগ্নিসংযোগবামপন্থীপ্যারিসইতালিফ্রান্সইউরোপসহিংসতাআলবেনিয়াডানপন্থীবিক্ষোভ মিছিল
Advertisement
সর্বশেষ
  • ১

    ফ্রান্সজুড়ে বিক্ষোভ, প্যারিস ও মার্সেইয়ে সহিংসতা

  • ২

    জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন

  • ৩

    অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বক্সিং প্রতিযোগিতা চলাকালে বাইরে গুলিবর্ষণ, আহত ৪

  • ৪

    সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা

  • ৫

    কার সঙ্গে কার আঁতাত

সম্পর্কিত
  • জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন

    জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন

    ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলেন তিনি

  • সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা

    সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা

    জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ পিরোজপুরে দাফনে বাঁধা দিচ্ছে জামায়াতের নেতারা। এছাড়াও, গোপনে লাশের গার্ড অব অনার দেওয়ার অভিযোগ তুলেছে তারা।

  • মডার্নার টিকা ত্বকের ক্যানসার ফিরে আসার ঝুঁকি প্রায় অর্ধেক করে

    মডার্নার টিকা ত্বকের ক্যানসার ফিরে আসার ঝুঁকি প্রায় অর্ধেক করে

    ইমিউনোথেরাপি ওষুধের পাশাপাশি ব্যক্তিগত এমআরএনএ ভ্যাকসিন ব্যবহার করলে ত্বকের ক্যানসার ফিরে আসার বা রোগীর মৃত্যুর ঝুঁকি ৪২ শতাংশ কমে যায়। বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ইমিউনোথেরাপি ওষুধের পাশাপাশি ব্যক্তিগত এমআরএনএ ভ্যাকসিন ব্যবহার করলে ত্বকের ক্যানসার ফিরে আসার বা

  • সংবিধান সংশোধনে বিরোধীদলের প্রস্তাব পেলে বিবেচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    সংবিধান সংশোধনে বিরোধীদলের প্রস্তাব পেলে বিবেচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    সংবিধান সংশোধন নিয়ে বিরোধীদলের মতামত ও প্রস্তাব পাওয়া গেলে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া, সংসদের উচ্চকক্ষের ভূমিকা এবং উপদেষ্টা নিয়োগ নিয়ে একাধিক প্রস্তাব এসেছে। তবে