ইউরোপ

ফ্রান্সে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের আন্দোলন কেন জাতীয় বিক্ষোভে রূপ নিচ্ছে?
১৯৯০-এর দশকে এর আগে সর্বশেষ দেশব্যাপী এ ধরনের বড় উচ্চমাধ্যমিক শিক্ষার্থী আন্দোলন হয়েছিল, যার মূল দাবি ছিল শিক্ষা খাতে অর্থায়ন বাড়ানো। ওই সময় সরকার বেকালোরেয়া, অর্থাৎ উচ্চমাধ্যমিক সমাপনী পরীক্ষা দেওয়ার সুযোগ ব্যাপকভাবে বাড়িয়েছিল।

‘ইউরোপ ও আমেরিকা চায় গুন্ডামি করে বিশ্ব শাসন করতে’
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত সাড়ে চার বছরের বেশি সময় ধরে চলছে। আসলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন লড়ছে না, লড়াই করছে পশ্চিম ইউরোপ ও আমেরিকা। যুদ্ধের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, ব্রিটেন, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপজুড়ে এক ধরনের যুদ্ধোন্মাদনা শুরু হয়েছে।

আর্কটিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নতুন লড়াই
ভূরাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রে। বরফ গলছে, নতুন সমুদ্রপথ উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, খনিজ ও জ্বালানি সম্পদের গুরুত্ব বাড়ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সামরিক ঘাঁটি, রাডার, স্যাটেলাইট, আইসব্রেকার, বন্দর ও নজরদারি অবকাঠামোর প্রয়োজন।

সংবিধানে আরও কঠোর নিরপেক্ষতার নীতি আরোপ নিয়ে সুইজারল্যান্ডে গণভোট
ভোটের আগে এই প্রচারণার জন্য দেশজুড়ে পোস্টার টানানো হয়েছে। পোস্টারে সাদা শান্তির কবুতরের ছবি দিয়ে মানুষকে ‘যুদ্ধ নয়, নিরপেক্ষতার পক্ষে’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খলিলুর রহমান কি পারবেন বিভক্ত বিশ্বকে একই টেবিলে রাখতে?
শেষ পর্যন্ত খলিলুর রহমানের সাফল্য তিনি কত শক্তিধর নেতার পাশে দাঁড়ালেন তা দিয়ে মাপা হবে না। বরং দেখা হবে, তিনি কত দক্ষতার সঙ্গে পরস্পরবিরোধী শক্তিগুলোর মাঝখানে দাঁড়িয়ে থেকেও নিজেকে নিরপেক্ষ রাখতে পারলেন।

এথেন্সে বিস্ফোরণে ভবন ধসে নিহত ১, নিখোঁজ ৫
জরুরি সেবাকর্মীরা শনিবার সকালে ধ্বংসস্তূপ সরানোর সময় তারা এক তরুণীর মরদেহ উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, ভবনটি এখন বেঁকে যাওয়া ধাতব কাঠামো, ভাঙা বারান্দা ও ঝুলে থাকা কংক্রিটের স্ল্যাবে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রকে ছাড়াই এগিয়ে যেতে চায় তার মিত্ররা?
১৯১৭ সাল। উত্তর ফ্রান্সের ভিমি রিজে কানাডার সেনারা তখন যুদ্ধ করছিল। সেই সময়ে লেফটেন্যান্ট লেসলি মিলার যুদ্ধক্ষেত্র থেকে কিছু ওক গাছের বীজ সংগ্রহ করে কানাডার অন্টারিওতে নিয়ে যান। আর এর প্রায় এক শতাব্দী পর সেই বীজ থেকে জন্ম নেওয়া ওক গাছের চারা আবার ফ্রান্সে পাঠানো হয়।

লিবিয়া থেকে ফিরল ১৬৮ বাংলাদেশি
প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিল বলে জানা গেছে। তাদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

আয়ারল্যান্ডে নাগরিকত্ব আইনে বড় পরিবর্তন আসছে
মন্ত্রী জিম ও’ক্যালাহান বলেন, নাগরিকত্বের আবেদন করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত হবে আবেদনকারীকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার প্রমাণ দেওয়া, যাতে তিনি ‘রাষ্ট্রের ওপর বোঝা’ হয়ে না দাঁড়ান।

বিরিয়ানিতে আলু এল কীভাবে?
বিরিয়ানিতে নাকি আলু প্রচলন শুরু করেছিলেন লখনৌয়ের শেষ নবার ওয়াজিদ আলি শাহ—এমনটা প্রায়ই শোনা যায়। লখনৌ থেকে তাকে যখন কলকাতায় নির্বাসিত করা হয় তখনই নাকি তার নবাবি হেঁশেলে বিরিয়ানিতে আলুর প্রচলন হয়। অনেকে বলেন, নবাব সাহেবের কোষাগারে টান পড়ছিল বলে বিরিয়ানিতে আলু ঢুকেছিল।

জার্মানিতে কট্টর-ডানপন্থীদের জয় ইউরোপে রাজনীতির নতুন সংকেত
পূর্ব জার্মানির একটি ছোট অঙ্গরাজ্যের সাম্প্রতিক আঞ্চলিক নির্বাচন সমগ্র ইউরোপের রাজনৈতিক সমীকরণে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। এই নির্বাচনের প্রতিধ্বনি লন্ডনের ডাউনিং স্ট্রিট থেকে শুরু করে প্যারিসের এলিসি প্যালেস পর্যন্ত পৌঁছাল এবং ইউরোপের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে নতুন করে চিন্তার জন্ম দিয়েছে।

জার্মানিতে রাজ্য নির্বাচনে উগ্র ডানপন্থীদের জয়, ‘ভিত্তি নড়ল’ চ্যান্সেলর মের্ৎসের
এএফডি মের্ৎসের রক্ষণশীল দলের আইনপ্রণেতাদের কাছে পূর্বাঞ্চলীয় এই রাজ্যে সরকার গঠনের প্রচেষ্টায় সমর্থন চাচ্ছে। এটি সফল হলে যুদ্ধ-পরবর্তী জার্মানিতে প্রথমবারের মতো কোনো উগ্র ডানপন্থী দল রাজ্য পর্যায়ে ক্ষমতায় আসবে।

ইউরোপের দেশগুলো কেন আমেরিকা থেকে স্বর্ণ সরিয়ে নিচ্ছে?
নেদারল্যান্ডস এই সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকা তাদের স্বর্ণের রিজার্ভ থেকে কয়েক শ কোটি ডলার মূল্যের স্বর্ণ সরিয়ে নিয়েছে। নেদারল্যান্ডসের এই পদক্ষেপ স্বাভাবিকভাবেই অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। ডাচরা এমন সিদ্ধান্ত কেন নিয়েছে? সামনের দিনগুলোতে কি কোনো বড় অর্থনৈতিক ধাক্কা আসবে?

জার্মানির এক রাজ্যে চলছে ভোট, জনমত জরিপে এগিয়ে উগ্র ডানপন্থী দল
এএফডি জয়ী হলে স্কুল ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আরও ঐতিহ্যবাহী মূল্যবোধের দিকে নিয়ে যাওয়া, অভিবাসীদের প্রান্তিক করে দেওয়া এবং রাষ্ট্রীয় সম্প্রচারব্যবস্থায় ব্যাপক সংস্কারের পরিকল্পনা রয়েছে দলটির।

ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের দূতদের সঙ্গে ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনা হয়েছে: ক্রেমলিন
পুতিনের সহযোগী ইউরি উশাকভ বলেন, “সামগ্রিকভাবে বলা যায়, আলোচনা সময়োপযোগী এবং উভয় পক্ষের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে,”

শান্তিচুক্তির সম্ভাবনা দেখছেন পুতিন, ইউক্রেন বলছে ‘নতুন গতি’ আসবে
পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ও চীনসহ কয়েকটি দেশ শান্তিচুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত।

রাশিয়ায় সব জার্মান সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ ঘোষণা
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বুধবার বলেন, জার্মানির বার্লিনে রুশ সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের পর রাশিয়া মস্কো, সেন্ট পিটার্সবার্গ ও ইয়েকাতেরিনবার্গে গ্যেটে ইনস্টিটিউটের কেন্দ্রগুলো বন্ধ করবে।

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের দুই প্রতিনিধির সঙ্গে জেলেনস্কির ফোনালাপ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতিনিধিরা শেষ পর্যন্ত কী অর্জন করতে পারেন, তা আমরা দেখব। সেপ্টেম্বর মাসে অনেক পরিবর্তন আসতে পারে।”

মাদ্রিদে ঢাকা ফ্রুতাসের বর্ণাঢ্য মিলনমেলা
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বর্ষসেরা কর্মীদের সম্মাননা ও পুরস্কার প্রদান। প্রতিষ্ঠানের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা নির্বাচিত কর্মীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়। এতে কর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়।

স্পেনে বিক্রমপুর–মুন্সিগঞ্জ সমিতির বনভোজন
মাদ্রিদের লেক অ্যালাভেস্তে ঝর্ণার মনোরম প্রাকৃতিক পরিবেশে এই বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়।



