Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

জাপানের শক্তিশালী ভূমিকম্পে বিদ্যুৎ ও পরিবহন ব্যবস্থা ব্যাহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১৭: ৩৬
জাপানের শক্তিশালী ভূমিকম্পে বিদ্যুৎ ও পরিবহন ব্যবস্থা ব্যাহত
জাপানের দক্ষিণাঞ্চলের কুমামোতো প্রিফেকচারে আঘাত হানা ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পের সংবাদ টেলিভিশনে সম্প্রচারিত হচ্ছে। ২৮ জুলাই ২০২৬। ছবি: রয়টার্স

জাপানের দক্ষিণাঞ্চলের কুমামোতো প্রিফেকচারে আজ মঙ্গলবার ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। এ ছাড়া, পরাঘাতের আশঙ্কায় অনেককে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

Advertisement

বার্তা সংস্থা রয়টাস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

টোকিওতে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, হতাহত ও সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো মূল্যায়ন করা হচ্ছে।

তিনি বলেন, “আমরা ইতিমধ্যে আহত হওয়ার খবর পেয়েছি।”

Advertisement
Advertisement
Advertisement

তিনি আরও বলেন, “কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। সড়ক ও সেতুর ক্ষতি হয়েছে, কিছু ভবনও ধসে পড়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সবাই যেন নিরাপদ স্থানে আশ্রয় নিয়ে নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেন।”

সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের সম্প্রচারিত ফুটেজে কয়েকটি ভবনে আগুন লাগা ও ধসে পড়া, উড়ালসড়কসহ বিভিন্ন সড়কে বড় ফাটল এবং একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার দৃশ্য দেখা গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দেড় লাখের বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারা ওই এলাকায় অবস্থিত তাদের কারখানা থেকে কর্মীদের সরিয়ে নিয়েছে। এ ছাড়া, সনিরও ওই এলাকায় একটি কারখানা রয়েছে।

জাপান আবহাওয়া সংস্থার এক কর্মকর্তা বলেন, সবচেয়ে বেশি কম্পন অনুভূত হওয়া এলাকার বাসিন্দাদের অন্তত এক সপ্তাহ পর্যন্ত শক্তিশালী পরাঘাত এবং ভূমিধসের ঝুঁকির বিষয়ে সতর্ক থাকতে হবে।

ট্রেন চলাচল বন্ধ, বিমানবন্দর রানওয়ে বন্ধ

কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, ভূমিকম্পের কারণে প্রায় ৪০ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

রেলওয়ে কোম্পানি জেআর কিউশু জানিয়েছে, তারা শিনকানসেন বা বুলেট ট্রেনসহ সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে।

কুমামোতো বিমানবন্দরের রানওয়েও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিভিন্ন বিমান সংস্থা ফ্লাইটের গন্তব্য পরিবর্তন করেছে এবং কিছু ফ্লাইট বাতিল করেছে।

টেলিকম অপারেটর কেডিডিআই ও ডোকোমো জানিয়েছে, বিদ্যুৎ ঘাটতি এবং যোগাযোগ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় মোবাইল ফোন সেবায় বিঘ্ন ঘটছে।

তবে জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অঞ্চলের কোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অস্বাভাবিক কোনো পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১০ বছর আগে কুমামোতোতে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে ২৭৫ জন নিহত এবং আরও ২ হাজার ৭৩৯ জন আহত হয়।

বিষয়: বিদ্যুৎকেন্দ্রএশিয়াচলাচলে বিধিনিষেধট্রেনসুনামিকারখানাবিমানভূমিকম্পপরিবহনজাপান
Advertisement
সর্বশেষ
  • ১

    মহাকাশে অস্ত্রের বিস্তার, জিপিএস থেকে ব্যাংকিং—ঝুঁকিতে যে সেবাগুলো

  • ২

    ‘৫ আগস্টের পর মন্দির, গির্জা, প্যাগোডা পাহারা দিয়েছে দাড়ি-টুপিঅলা লোকগুলো’

  • ৩

    ‘অনুঘটক না থাকলে আমি অভিনয় করতে চাই না’

  • ৪

    ‘আলেম-ওলামাদের সম্পর্কে বলা হয়- আরে ওরা তো দাওয়াত খাইয়া বেড়াবে’

  • ৫

    ব্রাজিলেও সরকার বদলাতে চায় আমেরিকা?

সম্পর্কিত
  • বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়। আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

  • ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে রহস্য স্পিনার আলিস

    এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর আলিস আল ইসলাম প্রথমবার ডাক পেলেন ওয়ানডেতে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্র

  • দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    দিল্লির বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও বিজয়ন

    সকাল থেকেই দিল্লি পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন ঘিরে রেখেছিল। বিক্ষোভে যোগ দিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়।

  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী