Advertisement

নেত্রকোনায় রেললাইনে আগুন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

নেত্রকোনায় রেললাইনে আগুন
ছবি: চরচা

নেত্রকোনা জেলার বরহাট্টা ও ঠাকুরাকোণা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলী এলাকায় একটি কালভার্টের ওপর রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

Advertisement

তবে আগুনে রেললাইনের সামান্য ক্ষতি হয়েছে এবং ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আগুন দেওয়ার ঘটনার ১৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, প্যান্ট পরা এক যুবক কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।

Advertisement

বরহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, গ্রাম পুলিশের এক সদস্য স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আগুন নেভান। পুলিশ আজ বুধবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করে।

ওসি জানান, কাঠের রেলস্লিপারের কিছু অংশ কালো হয়ে যাওয়া ছাড়া বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি।

ঠাকুরাকোণা রেলস্টেশনের স্টেশনমাস্টার আতাউর রহমান রেলওয়ের প্রকৌশল বিভাগের বরাত দিয়ে বলেন, এ ঘটনায় রেলওয়ের সম্পদের সামান্য ক্ষতি হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।