Advertisement

বরিশালে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে আগুন

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

বরিশালে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে আগুন
বরিশাল নগরীর সিঅ্যান্ডবি এলাকার গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: চরচা

বরিশাল নগরীর সিঅ্যান্ডবি এলাকার গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ভোর সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা নগরীর সিঅ্যান্ডবি সড়কের পাশে থাকা গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসে অগ্নিসংযোগের চেষ্টা করে। তারা পেট্রোল ঢেলে তিনতলা ভবনের নিচতলায় আগুন ধরিয়ে দেয়। তবে ভবনমালিক ও আশপাশের লোকজন টের পেয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন।

Advertisement

জহিরুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।