Advertisement

‎মজুরি ও কাজের পরিবেশ নিশ্চিতে আইনের প্রয়োগ জরুরি: জার্মান রাষ্ট্রদূত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

‎মজুরি ও কাজের পরিবেশ নিশ্চিতে আইনের প্রয়োগ জরুরি: জার্মান রাষ্ট্রদূত
রাজধানীতে কান্ট্রি লেকচার সিরিজে এ কথা বলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডা. রুডিগার লোৎস।

তৈরি পোশাক শিল্পে মজুরি ও কাজের পরিবেশ সংক্রান্ত আইনের কার্যকর প্রয়োগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ডা. রুডিগার লোৎস।

Advertisement

আজ বুধবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘বাংলাদেশ-জার্মানি সম্পর্ক জোরদার: অগ্রাধিকার ও ভবিষ্যৎ দিক’ শীর্ষক কান্ট্রি লেকচার সিরিজে তিনি এ কথা বলেন।

জার্মান রাষ্ট্রদূত বলেন, “জার্মানির সাপ্লাই চেইন ডিউ ডিলিজেন্স আইন ক্রেতাদের বদলে যাওয়া চাহিদারই প্রতিফলন। ক্রেতারা এখন শুধু মানসম্পন্ন ও সস্তা পণ্য চান না; পণ্য কীভাবে তৈরি হচ্ছে, তার স্বচ্ছতাও চান।”

‎রুডিগার লোৎস বলেন, “পোশাকখাতের অনেকে তাদের শ্রমিকদের বর্তমান কাঠামোর ন্যূনতম মজুরিও দেয় না বলে অভিযোগ রয়েছে। ন্যূনতম মজুরি নিশ্চিতে স্থানীয় শ্রম আইনের প্রয়োগ জোরদার করা প্রয়োজন।”

Advertisement

‎‎দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে তিনি বলেন, “জার্মানিতে দক্ষ শ্রমিকের বড় ঘাটতিতে রয়েছে। এ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক শ্রমিক চলাচলের সুযোগ খুঁজছে। ভারতের সঙ্গে জার্মানির দক্ষ শ্রমিক-সংক্রান্ত যে আনুষ্ঠানিক চুক্তি আছে, বাংলাদেশের সঙ্গে তেমন কোনো চুক্তি এখনো নেই। তবে যোগ্য বাংলাদেশি কর্মীদের জার্মানিতে কাজের পথ খোলা আছে।”

‎‎জার্মান রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশে জার্মানি কয়েকটি পাইলট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালাচ্ছে। দেশজুড়ে পূর্ণাঙ্গ কারিগরি প্রশিক্ষণ ব্যবস্থা গড়তে স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষাবিদদের নেতৃত্ব জরুরি।”