Advertisement

নানা আয়োজনে চবিতে হীরকজয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নানা আয়োজনে চবিতে হীরকজয়ন্তী উদযাপন
চবি ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উৎসব পালিত হয়েছে। ছবি: চরচা

বর্ণিল আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উৎসব পালিত হয়েছে।

Advertisement

আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আনন্দ র‍্যালির মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হয়।

Advertisement

র‍্যালিটি শহীদ মিনার চত্বর থেকে সমাজবিজ্ঞান অনুষদ হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। এরপর কেক কাটা, ধর্মীয় গ্রন্থ পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

হীরকজয়ন্তী উৎসব উপলক্ষে অনলাইনে যুক্ত হয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “এ বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাকে কীভাবে কাজে লাগাতে পারি, তা নিয়ে ভাবতে হবে। এত সুন্দর জায়গায় অবস্থিত ক্যাম্পাস খুব কম বিশ্ববিদ্যালয়েরই আছে। এটিকে আরও কীভাবে উন্নত করা যায়, তা আলোচনার বিষয়। বড় ধরনের গবেষণা, কৃষি, সমুদ্র, টেকনিক্যাল ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা আমাদের ভাবতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, “বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক কাজ বাড়াতে হবে, যাতে তা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। এটি সরকারের পরিকল্পনায় রয়েছে। বিশ্ববিদ্যালয়ে টিএসসি অনুমোদন হয়েছে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান।

হীরকজয়ন্তী উপলক্ষে বিপুলসংখ্যক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী চবি ক্যাম্পাসে উপস্থিত হন। বিভিন্ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে হীরকজয়ন্তীর অনুষ্ঠান উৎসবমুখর হয়ে ওঠে।