Advertisement

পরিবেশগত সংকটের মুখোমুখি কৃষিখাত: দিজেন মল্লিক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

পরিবেশগত সংকটের মুখোমুখি কৃষিখাত: দিজেন মল্লিক
রাজধানীর গুলশানস্থ হোটেল লেকশোরে এএলআরডি ও এনগকের আন্তর্জাতিক সম্মেলনে অতিথিরা। ছবি: এএলআরডি

কৃষিখাত বর্তমানে গভীর কাঠামোগত ও পরিবেশগত সংকটের মুখোমুখি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের (বিসিএএস) সিনিয়র ফেলো ড. দিজেন মল্লিক।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে ‘জলবায়ু পরবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার প্রতিষ্ঠা ও টেকসই জীবন-জীবিকা নিশ্চিতকরণে দায়িত্বশীল ভূমি সুশাসন ও খাদ্য সার্বভৌমত্ব’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও এশিয়ান এনজিও কোয়ালিশন ফর এগ্রারিয়ান রিফর্ম অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (এনগক) আয়োজিত সম্মেলনে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, নেপাল এবং আমেরিকার এনজিও ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দিজেন মল্লিক বলেন, “জীবিকা নির্বাহভিত্তিক কৃষি লাখ লাখ মানুষের খাদ্য, পুষ্টি ও জীবিকার প্রধান উৎস। তবে কৃষিখাতে কয়েক দশক ধরে প্রযুক্তিগত উদ্ভাবন ও প্রয়োগের অভিজ্ঞতা রয়েছে। কিন্তু কৃষি খাত বর্তমানে গভীর কাঠামোগত ও পরিবেশগত সংকটের মুখোমুখি। যেমন: অতিরিক্ত রাসায়নিক উপকরণ ব্যবহারের ফলে মাটির গুণাগুণ, জীববৈচিত্র্য ও মানবস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব এবং অর্থনৈতিক চাপ, বিশেষ করে উৎপাদনে উচ্চ বিনিয়োগের বিপরীতে কম অর্থনৈতিক মুনাফা।”

Advertisement

দিনের প্রথম সেশনে ক্ষুদ্র কৃষক, নারী ও আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার এবং ভূমিস্বত্ব নিয়ে আলোচনায় বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, এবং নেপালের প্রতিনিধিরা নিজ নিজ দেশের বর্তমান প্রেক্ষাপট ও সার্বিক অবস্থা তুলে ধরেন।

তারা বলেন, এই জনগোষ্ঠীর ভূমিসহ অন্যান্য অধিকার সুরক্ষার জন্য আইন রয়েছে, তবে অনেক ক্ষেত্রে তার বাস্তবায়নের অভাব রয়েছে। তাছাড়া কোথাও কোথাও আইনের মধ্যে বৈষম্যও রয়েছে। ফলে ক্ষুদ্র চাষি, নারী ও আদিবাসীরা অধিকারহীনতায় ভুগছে এবং জলবায়ু পরিবর্নের সাথে খাপ খাওয়াতে না পারার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়তে হচ্ছে।

দিনের দ্বিতীয় সেশনে ‘স্থায়ীত্বশীল ও জলবায়ু সহনশীল কৃষি এবং জীববৈচিত্র্য সংরক্ষণ’ বিষয়ে আলোচনা হয়।