
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রাজধানীর খিলগাঁও এলাকায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তন্ময় বর্মন (৩১) নামের এক যুবক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ির সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তন্ময় বর্মন গাজীপুর জেলার গাছা থানার বোর্ডবাজার এলাকার তাপস বর্মনের ছেলে। তিনি ইনস্টিটিউট অব অ্যাপারেল রিসার্চ অ্যান্ড টেকনোলজির অ্যাডভান্সড গার্মেন্টস প্রোডাকশন অ্যান্ড লিন ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থী ছিলেন।
নিহতের স্বজনেরা জানান, চাকরির পরীক্ষার কোচিং করার উদ্দেশ্যে আজ সকালে গাজীপুরের বাসা থেকে ঢাকায় আসেন তন্ময়। খিলগাঁও এলাকায় পৌঁছালে তিনি চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন। এ সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন।
ঘটনাস্থলে উপস্থিত এক পথচারী জানান, তন্ময় পড়ে যাওয়ার সময় আশপাশের লোকজন তাকে ধরার চেষ্টা করেন। কিন্তু ভারসাম্য হারিয়ে তিনি ট্রেনের চাকায় পিষ্ট হন। ট্রেনটি চলে যাওয়ার পর দেখা যায়, তার দুই পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে । তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি রেলওয়ে (জিআরপি) পুলিশকে অবহিত করা হয়েছে।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।