যুবক

কুমিল্লায় মা-ভাতিজিকে ‘কুপিয়ে হত্যা’, যুবক আটক
কুমিল্লার দেবিদ্বারে মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঈমন নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে তার ভাবি রাবেয়া বেগমকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, অভিযান চালিয়ে যুবককে ধরল পুলিশ
সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে অশালীন ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কোতোয়ালি থানার পুলিশের একটি দল ওই যুবকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ‘প্রবেশের চেষ্টা’, সেই যুবকের জামিন মেলেনি
রাজধানীর ফার্মগেটে একটি অনুষ্ঠানে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার বাইকচালক মুহিবুল্লাহ মুবিনের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

ময়মনসিংহে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যা
ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামের এক যুবককে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত ১০টার দিকে মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ব

গৌরনদীতে ২ মোটরসাইকেল চালক নিহত
বরিশালের গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ শুক্রবার উপজেলার দক্ষিণ বিজয়পুর ও কটকস্থল এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার আশোকাঠী গ্রামের বাসিন্দা বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত ছেলে দুই

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার
শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

সাতকানিয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
কিশোর গ্যাং নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের সাতকানিয়ায় ছুরিকাঘাতে মোহাম্মদ হামিম (১৯) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেরানীহাট সিটি সেন্টারে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানায় পুলিশ।

তেজগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ আনসার সদস্যদের বিরুদ্ধে
রাজধানীর তেজগাঁওয়ে চোর সন্দেহে অজ্ঞাত এক যুবককে (২০) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে দায়িত্বে থাকা আনসার সদস্যদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তেজগাঁওয়ের বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কার্যালয়ে এ ঘটনা ঘটে। নিহতকে হাসপাতালে নিয়ে আসা বিটিসিএলের অফিস সহকা

ঢাকায় এত অটোরিকশা চালায় কারা?
সারাদেশের অলি-গলি থেকে রাজপথ কিংবা মহাসড়ক–সবখানেই ব্যাটারিচালিত অটোরিকশার নির্বিঘ্ন যাতায়াত। দেশের আইনে এই যান তৈরি, বিক্রি ও চালানো অপরাধ। তবে আইনের কথা কেবল কাগজে। গত তিনটি সরকার এই বাহন নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। ঢাকা শহরে দ্রুত গতির ব্যাটারিচালিত অটোরিকশার কারণে নানা

লিবিয়ায় যাওয়ার পথে তিন বছর ধরে নিখোঁজ যশোরের ৫ যুবক
স্বজনদের অভিযোগ, লিবিয়ার উদ্দেশে রওনা দেওয়ার তিন বছর পার হলেও তাদের কোনো সন্ধান মেলেনি। উল্টো জমি-জমা বিক্রি ও ধার-দেনা করে দালালদের দেওয়া টাকা শোধ করতে গিয়ে পরিবারগুলো চরম মানবেতর জীবনযাপন করছে।

চট্টগ্রামে মৌসুমী হিজড়া খুন: গ্রেপ্তার যুবকের আদালতে স্বীকারোক্তি
চট্টগ্রাম নগরের খুলশীতে নিজ বাসায় হিজড়া সম্প্রদায়ের এক অংশের ‘গুরু মা’ মৌসুমী হিজড়াকে শ্বাসরোধে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার নগরের সাগরিকা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম মো. মোমিন ওরফে রনি (৩৪)। তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা এবং নগরের সাগরিকা

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
রাজধানীর মিরপুরের শাহআলী এলাকায় ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শাহআলী মাজারের পাশে কাচ্চি ভাইয়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

রাজশাহীতে গরু চোর সন্দেহে গণপিটুনি, যুবক নিহত
রাজশাহীর বাঘা উপজেলায় গরু চুরির অভিযোগে দুইজনকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এতে শিমুল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে এবং অপরজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিমুল জোতকাদিরপুর গ্রামের মো. মোস্তফার ছেলে এবং আহত ব্যক্তি একই

খুলনায় শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
খুলনার কয়রায় শ্বশুর বাড়ি থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন এলাকাবাসী। মৃত খালিদ হাসান (২৫) ওই ইউনিয়নের ৩ নং কয়রা গ্রামের মো. রহিম সরদারের

নারায়ণগঞ্জে যুবককে গুলি করে হত্যা
নারায়ণগঞ্জে শুভ দাস নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মাদক ব্যবসার বিরোধেই তাকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে শহরের চাষাঢ়া হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শুভ দাসের বাড়ি চাঁদপুরের মতলব বাজার এলাকায়। তিনি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলা

খুলনায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ জুলাই বিকেল পৌনে ৪টার দিকে মুরগী দেখানোর কথা বলে ভুক্তভোগী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে আসামি সবুজ তার ঘরের ভেতর নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না জানানোর জন্য তাকে ভয়ভীতি প্রদান করে।

কুমিল্লায় চোর সন্দেহে যুবককে ‘পিটিয়ে হত্যা’
কুমিল্লার চান্দিনা উপজেলায় চোর সন্দেহে আরিফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধানমন্ডিতে তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
রাজধানীর ধানমন্ডি থানার মধুবাজার এলাকায় একটি বাসায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. রাসেল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

কক্সবাজারে বারে যুবক হত্যা, অভিযুক্তকে পিটুনির পর চট্টগ্রামে মৃত্যু
কক্সবাজারে এক মদের বারে কথা কাটাকাটির জেরে মোহাম্মদ রাশেদ (২৯) এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় স্থানীয়দের পিটুনির পর অভিযুক্ত যুবকও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অহিদুর রহমান চরচাকে এসব তথ্য নিশ্চিত করে


