
নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

রাজশাহীর হরিয়ানের অদূরে ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর রাজশাহীর সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ‘ট’ নম্বর বগির যন্ত্রাংশ ভেঙে পড়ে হরিয়ান রেলগেট এলাকায়। ট্রেনটি চলন্ত অবস্থায় থাকায় কোয়ার্টার কিলোমিটার দূরে গিয়ে থেমে যায়। এ সময় বগি থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কে যাত্রীরা দ্রুত নেমে পড়েন। বগিটি লাইনচ্যুত হওয়ায় রাজশাহী, সারদাহ, নন্দনগাছী ও আড়ানীসহ বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ে।
খবর পেয়ে দুপুর দেড়টার দিকে পাবনার ঈশ্বরদী থেকে একটি রিলিফ (উদ্ধারকারী) ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বেলা ২টা ২০ মিনিটে লাইনচ্যুত বগিটি তোলা সম্ভব হয় এবং বিকেল ৩টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, লাইনচ্যুত ও ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধার করে হরিয়ান স্টেশনে রাখা হয়েছে। আর বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি রাজশাহী স্টেশনে ফিরিয়ে আনা হয়।
রেলওয়ে পশ্চিমাঞ্চল জিএম ফরিদ হোসেন বলেন, ‘‘এখন ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এই ঘটনায় একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’’

নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে চিৎকার, ব্যবসায়ী গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতদলের গুলিতে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

বাড্ডায় ‘চাঁদা’ না দেওয়ায় ঘরে ঢুকে যুবককে গুলি
রাজধানীর বাড্ডায় চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে মো. রানা (৩৫) নামে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সকালে রাজধানীতে বৃষ্টি, কেমন যাবে সারা দিন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এতে শহরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়েছে।