Advertisement

পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত
ট্রেন লাইনচ্যুত। প্রতীকী ছবি: চরচা

চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার থেকে ঢাকাগামী আন্তঃনগর কক্সবাজার এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

Advertisement

আজ সোমবার বিকাল সোয়া চারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের পটিয়াতে এ দুর্ঘটনা ঘটে বলে রেলের কর্মকর্তারা জানিয়েছেন।

Advertisement

পূর্ব রেলের ডিটিও ফারহান মাহমুদ চরচাকে জানিয়েছেন, ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে আসার পর পটিয়া সেকশনে পৌঁছালে ট্রেনটির একটি এসি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ শুরু হয়েছে।

লাইনচ্যুত হবার ঘটনায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশন হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।