মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আটকে পড়া ট্রেনের বগি উদ্ধারের পর সিলেটের অন্য এলাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
আজ শুক্রবার দুপুর ২টার কিছু আগে লাউয়াছড়া জাতীয় উদ্যানে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বগির হুক ছিঁড়ে যায়। ৯টি বগি নিয়ে ট্রেনের ইঞ্জিন চলে যায় শ্রীমঙ্গল স্টেশনে। বাকি সাতটি বগি বনের ভেতরে আটকে পড়ে। পরে বিকল্প ইঞ্জিন এনে বিকেল সোয়া ৫টার দিকে বগিগুলো উদ্ধার করা হয়। দীর্ঘসময় আটকে থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, “বগিগুলো উদ্ধারের পর বিকেল সোয়া ৫টা থেকে সিলেটের সঙ্গে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।”
সকালে সিলেট রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায় পাহাড়িকা এক্সপ্রেস।