মৌলভীবাজার

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
মৌলভীবাজারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মোহাম্মদ তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তবর্তী ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের

হবিগঞ্জে গাড়িবহরে বাধা, রাস্তায় বসে পড়লেন এনসিপি নেতারা
মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে শহরের বাইরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের গাড়িবহর ফের বাধার মুখে পড়ে। এ সময় রাস্তায় বসে পড়েন দলটির নেতারা। গতকাল মঙ্গলবার জুলাই পদযাত্রায় হামলার অভিযোগের পর আজ বুধবার হবিগঞ্জে বিক্ষোভের ডাক দেয় এনসিপি। কর্মসূচিতে অংশ নিতে এনসিপির আহ্বায়ক

মৌলভীবাজারে বন্যায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, "বন্যাদুর্গত মানুষের জন্য ইতোমধ্যে শুকনো খাবার, চাল ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলো প্রস্তুত রয়েছে। প্রয়োজন হলে তাদের সহায়তা নেওয়া হবে।"

জনগণের অর্থ আর বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
‘‘জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করা হবে। কাজেই ইনশাআল্লাহ টাকার কোনো অভাব হবে না।’’

আদিবাসী তরুণদের নেতৃত্বে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ইউনেসকো-ক্রিহ্যাপ
ইউনেসকো, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যবিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কেন্দ্র (ক্রিহ্যাপ) এবং অনুবাদ-এর যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজারের নতুন এসপিকে প্রত্যাহার
গত ৯ মে আইজিপি আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুই আদেশে তাদের প্রত্যাহার করা হয়। আদেশে বলা হয়, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (পুলিশ সুপার ফেনী হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) মাহবুব আলম খান ১০ মে-এর মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করবেন। আরেক আদেশে বলা হয়, পঞ্চগড়ের পুলিশ সুপার মো. মিজানুর রহ

সুনামগঞ্জ-নেত্রকোণা-হবিগঞ্জে ৫ নদীর পানি বিপদসীমার ওপরে
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাত পরীলক্ষিত হয়েছে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ৬২ মিলিমিটার ও হবিগঞ্জ জেলার হবিগঞ্জে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে মুসল্লিকে হত্যা, আটক ১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি মসজিদে ঢুকে এক মুসল্লিকে ধারাল অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ।

সিলেট বিভাগের ১৯ আসনে ২ হাজার ৮৮১ কেন্দ্রের অর্ধেকই ঝুঁকিপূর্ণ
সুনামগঞ্জে ঝুঁকির মাত্রা সবচেয়ে বেশি। জেলার ৬৬৪টি কেন্দ্রের মধ্যে ৪৫১টি ঝুঁকিপূর্ণ, যার মধ্যে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ৮৯টি এবং দুর্গম কেন্দ্র ১৫৭টি। বিভিন্ন উপজেলায় অতিরিক্ত নজরদারি এবং দ্রুত প্রতিক্রিয়া টিম প্রস্তুত রাখা হয়েছে।

সিলেটে খাদে পড়া হাতিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস
স্থানীয়দের দাবি, রাত আনুমানিক ১২টার দিকে ঢাকা থেকে আসা একটি ট্রেনের ধাক্কায় হাতিটি খাদে পড়ে যায়।

প্যারিসে কুলাউড়া: স্মৃতি যেখানে ক্যাম্পাস হয়ে ওঠে
এই মিলনমেলা আমাকে নতুন করে বুঝিয়ে দিল—শিক্ষা শুধু একটি প্রতিষ্ঠান নয়, শিক্ষা এক ধরনের আত্মীয়তা। যে কলেজই হোক, যে ব্যাচই হোক—যখন কিছু মানুষ তাদের ছাত্রজীবনের স্মৃতি নিয়ে একত্র হয়, তখন সেখানে এক ধরনের পবিত্রতা জন্ম নেয়। সেই পবিত্রতাই আমাকে গভীরভাবে আন্দোলিত করেছিল।

টরন্টোয় মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য অভিষেক
অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তাদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। ২০২৫-২০২৭ মেয়াদের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সৈয়দ মাহবুব ও রুহুল কুদ্দুস চৌধুরীর নেতৃত্বে নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা শক্তি দেব।

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে মৌলভীবাজার ঐক্য পরিষদ বাহরাইন
এ বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের মধ্যে গৃহনির্মাণ সামগ্রী বিতরণে অর্থ অনুদান দিয়েছে মৌলভীবাজার ঐক্য পরিষদ বাহরাইন।

আমিরাতে বড়লেখা প্রবাসী কল্যাণ সোসাইটির পরিচিতি সভা
সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাবাসীদের সংগঠন বড়লেখা প্রবাসী কল্যাণ সোসাইটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।



