Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ অক্টোবর, ২০২৬
১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

মৌলভীবাজার সীমান্তে গোলাগুলি, ভারতীয় চোরাকারবারি আটক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ১৫: ৫২
মৌলভীবাজার সীমান্তে গোলাগুলি, ভারতীয় চোরাকারবারি আটক
মৌলভীবাজার সীমান্তে চোরাকারবারি ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্তে চোরাকারবারি ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

Advertisement

এ সময় বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০টি ইয়াবাসহ এক ভারতীয় চোরাকারবারিকে আটক করা হয়।

আজ শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

বিজিবির বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, ভারত থেকে একটি চোরাকারবারি দল কুমারশাইল সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদকের একটি চালান বাংলাদেশে পাচার করবে, এমন গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ টহল দল রাত ১০টার দিকে ওই এলাকায় অবস্থান নেয়।

Advertisement
Advertisement
Advertisement
সৌদিতে অগ্নিকাণ্ড: নওগাঁর সাতজনের জানাজা সম্পন্নSaudi-fire

চোরাকারবারিরা সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গুলি ছোড়ে। আত্মরক্ষায় বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালায় বলে জানায় বিজিবি ।

এরপর চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে এক ভারতীয় নাগরিককে আটক করেন।

বিজিবি জানায়, আটক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সীমান্তপারের একটি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

বিজিবির ধারণা, উদ্ধার হওয়া অস্ত্র ও মাদক বাংলাদেশে সরবরাহের জন্য ভারত থেকে আনা হয়েছিল।

ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অন্য চোরাকারবারিদের শনাক্ত ও আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজিবির গোয়েন্দা দল।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও অন্যান্য অবৈধ পণ্য চোরাচালান ঠেকাতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

আতাউর রহমান বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকের ভয়াবহতা থেকে দেশের তরুণ প্রজন্মকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিষয়: সীমান্তমৌলভীবাজারভারতীয়আটকবিজিবিগোলাগুলি
Advertisement
সর্বশেষ
  • ১

    দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

  • ২

    নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা সরকারের

  • ৩

    উত্তরায় পূবালী ব্যাংকের ২৮৫তম উপশাখার উদ্বোধন

  • ৪

    ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা ও সমন্বিত উদ্যোগ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • ৫

    ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৫৪

সম্পর্কিত
  • দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

    দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির

    জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে বাংলাদেশের অবদান সামান্য হলেও এর ক্ষতিকর পরিণতির বড় বোঝা বহন করতে হচ্ছে আমাদের।

  • নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা সরকারের

    নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার তীব্র নিন্দা সরকারের

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

  • ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা ও সমন্বিত উদ্যোগ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা ও সমন্বিত উদ্যোগ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

  • ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৫৪

    ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৫৪

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।