চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর চকলা এলাকায় আজ শুক্রবার দুপুরে পাগলা নদীতে গোসল করতে গিয়ে পাঁচ শিশু ডুবে মারা গেছে।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, তাৎক্ষণিকভাবে নিহত শিশুদের পরিচয় জানা যায়নি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন জানান, আজ দুপুর ১টার দিকে কয়েকজন শিশু নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তাদের মধ্যে পাঁচজন পানিতে ডুবে যায়।
স্থানীয় লোকজন পরে নদীতে খোঁজাখুঁজি করে একে একে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করেন।
ওসি একরামুল হোসেন জানান, নিহত পাঁচ শিশুই চর চকলা এলাকার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।