Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ সেপ্টেম্বর, ২০২৬
১৯ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ সেপ্টেম্বর, ২০২৬
১৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৪২
চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

সিলেটে চিকিৎসক ডা. পদ্মজিৎ চক্রবর্তী প্রান্তের রহস্যজনক মৃত্যুর ১১ দিন পর মৌলভীবাজারে তার বাবা পূর্ণেন্দু চক্রবর্তীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement

শুক্রবার মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কে অবস্থিত পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ‘ভটের ফার্মেসি’-এর দ্বিতীয় তলার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুর্ণেন্দু চক্রবর্তী পরিবার নিয়ে মৌলভীবাজারের ওই ভবনেই বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার সাবিয়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঘরের ভেতর থেকে পূর্ণেন্দু চক্রবর্তীর সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দেন। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভেতরের দরজার খিল ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। শুক্রবার দিবাগত রাতেই ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম শনিবার জানান, প্রাথমিক তদন্তে বিষয়টিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, একমাত্র ছেলেকে হারানোর পর থেকেই পূর্ণেন্দু চক্রবর্তী প্রচণ্ড বিমর্ষ ছিলেন। সন্তানের শোকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

এর আগে, গত ৭ সেপ্টেম্বর সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রভাষক ডা. পদ্মজিৎ চক্রবর্তী প্রান্তের (৩১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।

বিষয়: ব্রাহ্মণবাড়িয়ামৌলভীবাজারমৃত্যুমরদেহসিলেট
সর্বশেষ
  • ১

    প্রবাসীকল্যাণ সচিবের কাছে বায়রার সাবেক সদস্যদের স্মারকলিপি

  • ২

    প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, অভিযান চালিয়ে যুবককে ধরল পুলিশ

  • ৩

    জুলাই অভ্যুত্থানের পর পালানো ফাঁসির আসামি দুই বছর পর গ্রেপ্তার

  • ৪

    দেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন জরুরি: প্রধানমন্ত্রী

  • ৫

    গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

সম্পর্কিত
  • প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, অভিযান চালিয়ে যুবককে ধরল পুলিশ

    প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, অভিযান চালিয়ে যুবককে ধরল পুলিশ

    সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে অশালীন ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কোতোয়ালি থানার পুলিশের একটি দল ওই যুবকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

  • জুলাই অভ্যুত্থানের পর পালানো ফাঁসির আসামি দুই বছর পর  গ্রেপ্তার

    জুলাই অভ্যুত্থানের পর পালানো ফাঁসির আসামি দুই বছর পর গ্রেপ্তার

    গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে দুই বছর পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। এসআরবি-৭ সূত্রে জানানো হয়, গ্রেপ্তার আসামির নাম মো. বাহাদুর মিয়া (৩৫)। তার বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর গ্রামে। তিনি ২০২৪ সালের ৬ আ

  • দেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন জরুরি: প্রধানমন্ত্রী

    দেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন জরুরি: প্রধানমন্ত্রী

    দেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে অনেক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হলেও যথাযথ সমন্বয়ের অভাবে এসব প্রশিক্ষণ ও সনদ অনেক ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারছে না।”

  • গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

    গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল

    রাজধানীর গুলিস্তানে একটি ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীরা। তবে পুলিশ দাবি করেছে, পুলিশের তৎপরতায় মিছিলটি পণ্ড হয়ে যায়।