Advertisement

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, অভিযান চালিয়ে যুবককে ধরল পুলিশ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, অভিযান চালিয়ে যুবককে ধরল পুলিশ
গ্রেপ্তার প্রতীকী। ছবি: চরচা

সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে অশালীন ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে কোতোয়ালি থানার পুলিশের একটি দল ওই যুবকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

Advertisement

এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

Advertisement

আটক মেহেদী আহমেদ (২১) নগরীর কোতোয়ালি থানার নোয়াগাঁও-সাদিপুর এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, মেহেদী দীর্ঘদিন ধরে ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ও আপত্তিকর ভাষায় বিভিন্ন পোস্ট দিয়ে আসছিলেন। থানায় অভিযোগ দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় মেহেদীকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল জাকির চৌধুরী বলেন, “প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে অবমাননাকর মন্তব্যের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”