
পূর্ব লন্ডনে বসতি গড়া বাঙালি কমিউনিটির সংগ্রাম-ইতিহাসবিষয়ক বইয়ের প্রকাশনা উৎসব
গ্রন্থটিতে ১৯৫০ থেকে ২০০০ সাল পর্যন্ত পূর্ব লন্ডনে বাংলাদেশি কমিউনিটির বসতি স্থাপন ও বিকাশের ৫০ বছরের ইতিহাস তুলে ধরা হয়েছে।
চরচা প্রবাস ডেস্ক

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয় নিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানসচিব মো. মোখতার আহমেদের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক সদস্যদের একটি প্রতিনিধিদল।
গত বুধবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সচিবের কাছে স্মারকলিপি জমা দেয় তারা। এ সময় বায়রার সাবেক সদস্যদের প্রতিনিধিরা মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালুর বিষয়ে তাদের সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
স্মারকলিপিতে দাবির মধ্যে বলা হয়, তালিকাভুক্ত ৩১২টি এজেন্সিসহ সব বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ প্রদান, সিন্ডিকেট ও একচেটিয়া আধিপত্য নিরসন, অভিবাসন ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস করা, নিয়োগপ্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিতকরণ, সব যোগ্য মেডিকেল সেন্টারকে উন্মুক্তকরণ এবং বোয়েসেলের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস চালু করা।
বায়রা প্রতিনিধিদের দাবিগুলো মনোযোগসহকারে শোনেন প্রবাসীকল্যাণ সচিব মো. মোখতার আহমেদ। তিনি তাদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। দাবিগুলো পর্যালোচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আশ্বাস দিয়ে জানান, মালয়েশিয়ার শ্রমবাজার চালুর প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
প্রবাসীকল্যাণ সচিব বলেন, মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার। কোন প্রক্রিয়ায় দেশটিতে কর্মী পাঠানো শুরু হবে, তার প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়াধীন। এটি নিশ্চিত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
যৌক্তিক দাবি বিবেচনার আশ্বাস দিয়ে প্রবাসীকল্যাণ সচিব বলেন, এর মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী যেন ফায়দা লুটতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিশেষ করে দালাল ও প্রতারক চক্রের হাত থেকে সাধারণ কর্মীদের রক্ষা করতে মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে। ইতিমধ্যে এ রকম অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘ত্রিপল আ ওভারসিজ’–এর অফিস সিলগালা, জরিমানা এবং তিন বক্স পাসপোর্ট জব্দ করা হয়েছে।
সচিব আরও বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার চালু করার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতিমধ্যে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বিষয়টি উত্থাপন করেছেন।

পূর্ব লন্ডনে বসতি গড়া বাঙালি কমিউনিটির সংগ্রাম-ইতিহাসবিষয়ক বইয়ের প্রকাশনা উৎসব
গ্রন্থটিতে ১৯৫০ থেকে ২০০০ সাল পর্যন্ত পূর্ব লন্ডনে বাংলাদেশি কমিউনিটির বসতি স্থাপন ও বিকাশের ৫০ বছরের ইতিহাস তুলে ধরা হয়েছে।

মালদ্বীপের প্রত্যন্ত দ্বীপে প্রবাসীদের জন্য বিশেষ কনস্যুলার ক্যাম্প পরিচালনা হাইকমিশনের
তিন দিনব্যাপী এই বিশেষ ক্যাম্পে প্রায় ১০০টি ই-পাসপোর্ট ও ২৮টি বিএমইটি কার্ডের আবেদন গ্রহণ করা হয়।

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করতে রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ করা হলে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়বে এবং ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে সহযোগিতা ও অংশীদারত্বের সুযোগ সম্প্রসারিত হবে।

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে শিক্ষার্থী ও ব্যাকপ্যাকার ভিসায় কড়াকড়ি
সাম্প্রতিক জনমত জরিপগুলোতে জীবনযাত্রার ব্যয় ও অভিবাসন ধারাবাহিকভাবে ভোটারদের প্রধান উদ্বেগের বিষয়গুলোর মধ্যে রয়েছে।