মালয়েশিয়া

কুয়ালালামপুরে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে বিএসওএমের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
টুর্নামেন্টে মালয়েশিয়ার ২৬টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় পুরুষদের দ্বৈত বিভাগের পাশাপাশি প্রথমবারের মতো নারীদের জন্য পৃথক দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। নারীদের অংশগ্রহণ টুর্নামেন্টে নতুন মাত্রা যোগ করে।

জনশক্তি রপ্তানি ও বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি
আমাদের লক্ষ্য হওয়া উচিত, শুধু জনশক্তি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন নয়; বরং দক্ষ মানবসম্পদ তৈরি, দেশীয় উৎপাদন বাড়ানো এবং দেশে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করা।

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ: প্রবাসীকল্যাণ মন্ত্রী
পাশাপাশি মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন এবং কেয়ারগিভিং খাতে আরও ৫৫৮ জন কর্মী নিয়োগের অফিশিয়াল চাহিদাপত্র হাতে পেয়েছে বোয়েসেল।

আদালতের আদেশে কারাগার থেকে গৃহবন্দীত্বে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব
এই গৃহবন্দীত্বের সুবিধা কেবল দুর্নীতির মামলায় তার প্রথম বিচারে কমিয়ে ছয় বছর করা সাজাটির ক্ষেত্রে প্রযোজ্য। গত বছরের ডিসেম্বরে দুর্নীতি ও অর্থ পাচারের দায়ে তাকে দেওয়া পৃথক ১৫ বছরের কারাদণ্ডের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়। ১এমডিবি কেলেঙ্কারিসংশ্লিষ্ট দ্বিতীয় একটি বড় মামলায় ওই সাজা দেওয়া হয়েছিল।

প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: এবি পার্টি
মালয়েশিয়ায় সিন্ডিকেট বন্ধ, রাশিয়ায় কর্মী পাঠানোর ঝুঁকি যাচাই ও ইউরোপে বিএমইটি জটিলতা নিরসনসহ সাত দফা দাবি এবি পার্টির

কুয়ালালামপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
বক্তব্যে আবদুল মোনায়েম মুন্না যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস, সংগঠনের রাজনৈতিক পথচলা, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য এবং প্রবাসে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব এবার গৃহবন্দি
মালয়েশিয়ার কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। রাজকীয় ক্ষমার শর্ত অনুযায়ী তার জরিমানার অর্থ পরিশোধের পর শুক্রবার এ তথ্য জানিয়েছেন নাজিবের আইনজীবী। আদালতের আদেশ কার্যকর হলে আজই বাড়ি ফিরতে পারেন তিনি। খবর রয়টার্সের।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, দালাল ও অসাধু এজেন্সির প্রলোভনে সাড়া না দেওয়ার আহ্বান
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত তারিখের আগে কোনো মেডিকেল পরীক্ষা করা যাবে না। ৩১ অক্টোবরের আগে সম্পন্ন করা কোনো পরীক্ষাই অভিবাসন ছাড়পত্রের জন্য গ্রহণ বা প্রক্রিয়াকরণ করা হবে না।

মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপাটস ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে ৬ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত, রানার্সআপ দল পাবে ৩ হাজার রিঙ্গিত এবং তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ১ হাজার ৫০০ রিঙ্গিত। পুরস্কারের পাশাপাশি বিজয়ী দলগুলোর জন্য থাকবে ট্রফি ও মেডেল।

সিডনি ছাড়ল এয়ার এশিয়া: সাশ্রয়ী ভ্রমণের সুযোগ কমল বাংলাদেশিদের
এয়ার এশিয়ার সিডনি রুট বন্ধ হওয়ার বিষয়টি বাংলাদেশি যাত্রীদের জন্যও তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় যাতায়াতের ক্ষেত্রে এয়ার এশিয়া তুলনামূলক সাশ্রয়ী একটি বিকল্প হিসেবে পরিচিত ছিল।

মালয়েশিয়ায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশের আমিনুল
মালয়েশিয়ায় ‘মোস্ট ইফেকটিভ ইমিগ্রেশন কনটেন্ট ক্রিয়েটর’ স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের ট্যাক্স ও ইমিগ্রেশনবিষয়ক পরামর্শক এবং কনটেন্ট নির্মাতা সি এম আমিনুল বাহার।

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা সরকারের
মন্ত্রণালয় জানায়, তালিকাভুক্ত রিক্রুটিং এজেন্সিগুলো নিজেদের উদ্যোগে মালয়েশিয়ায় নিয়োগকর্তা খুঁজে বের করতে পারবে, চাকরির চাহিদাপত্র সংগ্রহ করতে পারবে এবং বাংলাদেশ থেকে কর্মী নির্বাচন করে নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে পারবে।

মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০
দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহারের সিদ্ধান্ত চেম্বার আদালতে বহাল
এর আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গত ১৯ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহারের কথা জানানো হয়েছিল।

অবৈধভাবে মালয়েশিয়াগামী বোট থেকে ৬৫ জন উদ্ধার, আটক ১১
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৬৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ১১ সদস্যকে আটক করা হয়েছে।

মালয়েশিয়ায় বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা
নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাসফিয়া আরেফীন অধরা বলেন, “আমি এই দায়িত্ব সম্মানের সঙ্গে গ্রহণ করছি। আশা করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা আরও সুসংগঠিত, সহযোগিতাপূর্ণ ও ঐক্যবদ্ধ হবে।”

মালয়েশিয়ার পেনাংয়ের সঙ্গে সরাসরি ফ্লাইটে যুক্ত হচ্ছে কক্সবাজার
এয়ার এশিয়ার এই আগ্রহকে কক্সবাজারের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিমান পরিবহন ও পযর্টনমন্ত্রী। তবে এয়ার এশিয়া কবে থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে, কিংবা সপ্তাহে কতটি ফ্লাইট পরিচালনা করবে, সে বিষয়ে বিস্তারিত কিছু এখনই জানাননি তিনি।

শ্রমিকদের সুরক্ষায় বাংলাদেশ-মালয়েশিয়ার বাধ্যতামূলক শ্রমচুক্তি করার দাবি ফোর্টিফাই রাইটসের
ফোর্টিফাই রাইটসের পরিচালক জন কুইনলি বলেন, “আনুষ্ঠানিকভাবে অভিবাসী শ্রমিক যাওয়া পুনরায় শুরুর আগে মালয়েশিয়া ও বাংলাদেশকে শ্রমিকদের অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে। অধিকার লঙ্ঘিত হলে শ্রমিকেরা যাতে কার্যকর প্রতিকার পাওয়ার সুযোগ পান, তা দুই সরকারকেই নিশ্চিত করতে হবে।”

বাংলাদেশ সব পারে, গোল করতে পারে না কেন?
সেই চিরায়ত প্রশ্ন। যে প্রশ্নের কোনো উত্তর নেই আপাতত। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে কে গোল করবেন—এই প্রশ্নের কথাই বলছি। বহু বছর ধরে যার কোনো উত্তর নেই। বাংলাদেশ ফুটবল দল গোল করতে পারে না।








