
অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।
রফিক আহমদ খান, মালয়েশিয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুব সংগঠন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় কুয়ালালামপুরের বারজায়া টাইমস স্কয়ারের হলরুমে যুবদলের মালয়েশিয়া শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির মালয়েশিয়া শাখার সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আতিকুর রহমান আতিক এবং বিএনপির মালয়েশিয়া শাখার সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবদলের মালয়েশিয়া শাখার সভাপতি জসিম উদ্দিন। যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রমজান আলী ও প্রচার সম্পাদক বাদল কারার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিক আহমেদ ডলার। এ ছাড়া, বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ।

সভায় বক্তব্যে আবদুল মোনায়েম মুন্না যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস, সংগঠনের রাজনৈতিক পথচলা, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য এবং প্রবাসে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
তিনি প্রবাসে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যুবদলের অনেক রাজনৈতিক সাফল্য আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা।
সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন যুবদলের মালয়েশিয়া শাখার সাংগঠনিক সম্পাদক রাসেল রানা।
আরও বক্তব্য রাখেন এস এম রহমান তনু, হেলাল শিকদার, শেখ মোহাম্মদ সেলিম, নাজমুল হাসান, সুলতান বিন সিরাজ, আসাদুজ্জামান মাসুম, কে এ সবুজ, শাহিন আলম, জাহাঙ্গীর আলম হাওলাদার, জহিরুল ইসলাম রিপন, মিরাজ মাঝি, আবু হানিফ ও বাবু সরকার প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির মালয়েশিয়া শাখার সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, ফয়সাল আহম্মেদ, মাহফুজ আক্তার মমো, জেসমিন আক্তার, ছাত্রদল নেতা তাহমিদ তাজওয়ারসহ অনেক প্রবাসী নেতাকর্মী।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”

শিক্ষার্থী ভিসার আবেদনপ্রক্রিয়া ডিজিটাল করছে জার্মান দূতাবাস
বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, নতুন এই ব্যবস্থার লক্ষ্য ভিসা আবেদনের প্রক্রিয়া সহজ করা এবং সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা। একই সঙ্গে আবেদনপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুনির্দিষ্ট করা।