Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৩ সেপ্টেম্বর, ২০২৬
১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২০: ৩১
কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক
প্রতীকী ছবি: চরচা

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের লেবুহ পুদু এলাকায় আজ রোববার বিভিন্ন সংস্থার সমন্বয়ে বড় পরিসরে পরিচালিত অভিযানে ২ হাজার ৫০০ জনের কাগজপত্র যাচাইয়ের পর অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে বাংলাদেশিসহ ৪৭২ জন বিদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ।

Advertisement
Advertisement
Advertisement

মালয়েশিয়ার অনলাইন সংবাদমাধ্যম দ্য সান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক হামশা ইনজাউ বলেন, সকাল ১১টায় অভিযান শুরু হয়। বিদেশিদের দিয়ে পরিচালিত বা বিদেশিরা কাজ করেন, এমন সন্দেহে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে অভিযানের লক্ষ্য করা হয়।

তিনি বলেন, অভিযানে ৩৩৭ জন সদস্য অংশ নেন। তাদের মধ্যে ইমিগ্রেশন বিভাগের ২১৮ জন কর্মকর্তা এবং কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল), ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ, মালয়েশিয়ার কোম্পানি কমিশন, দেশীয় বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয়বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় নিবন্ধন বিভাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১১৯ জন সদস্য ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

হামশা বলেন, আটক ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে। তাদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী। তারা ১০টি দেশের নাগরিক—বাংলাদেশ, মিয়ানমার, ফিলিপাইন, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত, চীন, সৌদি আরব ও জিম্বাবুয়ে।

তিনি বলেন, “চিহ্নিত অপরাধগুলোর মধ্যে পরিচয়পত্র না থাকা এবং অনুমোদিত সময়ের বেশি অবস্থান অন্যতম। এ ছাড়া, কিছু ব্যক্তির কাছে অস্বীকৃত কার্ড পাওয়া গেছে এবং অন্য কয়েকজনের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের আওতায় অপরাধের সন্দেহ রয়েছে।”

“আটক সবাইকে আরও তদন্ত ও পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে নেওয়া হবে,” যোগ করেন তিনি।

হামশা বলেন, এলাকাটি নিয়ে বারবার অভিযোগ পাওয়ার পর এই অভিযান চালানো হয়েছে। বিপুলসংখ্যক বিদেশির উপস্থিতি এবং কিছু স্থাপনায় অবৈধভাবে কার্যক্রম পরিচালনার অভিযোগও ছিল। কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) থেকেও এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে।

তবে এতসংখ্যক মানুষকে যাচাই করা হলেও তিনি বলেন, অধিকাংশেরই বৈধ ভ্রমণ নথি বা কাজের অনুমতিপত্র ছিল এবং তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তাদের অনেকে সাপ্তাহিক ছুটিতে কেনাকাটা করতে ওই এলাকায় এসেছিলেন।

মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগে ১ বাংলাদেশি আটকdead body 2

তিনি বলেন, “আমরা সবার কাগজপত্রই যাচাই করেছি। যাদের বৈধ ভ্রমণ নথি বা কাজের অনুমতিপত্র ছিল, তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “আজকের অভিযানে আমরা অনুমতিপত্রের অপব্যবহার, অনুমোদিত সময়ের বেশি অবস্থান এবং এখানে কাজ করার বৈধ নথি নেই, এমন ব্যক্তিদের ওপর গুরুত্ব দিয়েছি।…অবৈধভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ডিবিকেএল তদন্ত করেছে এবং পরবর্তী ব্যবস্থা নেবে। বিষয়টি ডিবিকেএলই দেখবে।”

লেবুহ পুদুকে এখনো ‘মিনি ঢাকা’ বলা উচিত কি না—এমন প্রশ্নের জবাবে হামশা বলেন, তার বিভাগ এ ধরনের কোনো পরিচিতি স্বীকৃতি দেয় না।

তিনি বলেন, “আমরা ‘মিনি ঢাকা’ নামটি স্বীকৃতি দিই না। বারবার এ নামে উল্লেখ করা হলে জনগণ ধরে নেবে যে এই এলাকাটিই ‘মিনি ঢাকা’, যদিও আমরা কখনোই এটিকে এ নামে স্বীকৃতি দিইনি।…পুরো কুয়ালালামপুরই বিদেশিদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। অন্য রাজ্য থেকেও অনেকে এখানে আসেন।”

হামশা সতর্ক করে বলেন, কাগজপত্রবিহীন অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় দেওয়া নিয়োগকর্তা, স্থাপনার মালিক এবং ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ছাড় ছাড়াই অভিযান অব্যাহত থাকবে।

তিনি বৈধ কাগজপত্র নেই বা অনুমোদিত সময়ের বেশি অবস্থান করছেন—এমন বিদেশিদের জরিমানা দেওয়ার পর ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’-এর আওতায় স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “আজকের মতো আমরা যদি আইন প্রয়োগের ব্যবস্থা নিই, তাহলে তদন্ত ও বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। নিজ নিজ দেশে ফেরত পাঠানোর আগে তাদের কারাদণ্ডও ভোগ করতে হতে পারে।”

এ ছাড়া, ইমিগ্রেশন আইন লঙ্ঘনের ঘটনা বিভাগের সরকারি চ্যানেলের মাধ্যমে জানাতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। জাতীয় সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

বিষয়: প্রবাসীআটকমালয়েশিয়াঅভিযানঅভিবাসীঅভিযোগবাংলাদেশিকুয়ালালামপুরআইনইমিগ্রেশন পুলিশ
সর্বশেষ
  • ১

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

  • ২

    কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

  • ৩

    ১২ হাজার ৫৭ জনকে দেশে ফেরত পাঠাল সৌদি আরব

  • ৪

    বিকল্প ভেন্যু প্রত্যাখ্যান, টঙ্গীতে পৃথক ইজতেমার দাবি

  • ৫

    শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

সম্পর্কিত
  • ১২ হাজার ৫৭ জনকে দেশে ফেরত পাঠাল সৌদি আরব

    ১২ হাজার ৫৭ জনকে দেশে ফেরত পাঠাল সৌদি আরব

    মন্ত্রণালয় জানিয়েছে, ১২ হাজার ৫৭ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আরও ১৮ হাজার ৬৭৭ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

  • ভ্যানকুভারে গ্লোবাল মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স সোসাইটির ভাষা ও ঐতিহ্য উৎসব

    ভ্যানকুভারে গ্লোবাল মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স সোসাইটির ভাষা ও ঐতিহ্য উৎসব

    উৎসবের মূল প্রতিপাদ্য ছিল ‘ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যই আমাদের পরিচয়’।

  • নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান

    নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান

    আয়োজকেরা জানান, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২০১২ সাল থেকে এ মেজবান আয়োজন করা হচ্ছে। উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অনেকেই এ আয়োজনে অংশগ্রহণ করেন। প্রথম দিকে ৪০০–৫০০ মানুষের মেজবান আয়োজন করা হলেও বর্তমানে ৫ হাজার লোকের আয়োজন করা হয় বলে জানান তারা।

  • যুক্তরাষ্ট্রে ৯/১১-এর নিহতদের স্মরণ, নিউইয়র্কের অনুষ্ঠানে প্রবাসীদের অংশগ্রহণ

    যুক্তরাষ্ট্রে ৯/১১-এর নিহতদের স্মরণ, নিউইয়র্কের অনুষ্ঠানে প্রবাসীদের অংশগ্রহণ

    নিউইয়র্কের স্মরণ অনুষ্ঠানে দক্ষিণ টাওয়ারে হামলা, পেন্টাগনে বিমান আঘাত এবং ফ্লাইট ৯৩ বিধ্বস্ত হওয়ার সময়গুলোতেও নীরবতা পালন করা হয়।