অভিবাসী

নিউইয়র্কে অভিবাসীদের জন্য নতুন সহায়তা কেন্দ্র চালু
কেন্দ্রে অভিবাসীরা বিনামূল্যে আইনি সহায়তা, সামাজিক সেবা ও স্বাস্থ্যসেবা-সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন সহায়তা পাবেন।

শ্রমিকদের সুরক্ষায় বাংলাদেশ-মালয়েশিয়ার বাধ্যতামূলক শ্রমচুক্তি করার দাবি ফোর্টিফাই রাইটসের
ফোর্টিফাই রাইটসের পরিচালক জন কুইনলি বলেন, “আনুষ্ঠানিকভাবে অভিবাসী শ্রমিক যাওয়া পুনরায় শুরুর আগে মালয়েশিয়া ও বাংলাদেশকে শ্রমিকদের অধিকার সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে হবে। অধিকার লঙ্ঘিত হলে শ্রমিকেরা যাতে কার্যকর প্রতিকার পাওয়ার সুযোগ পান, তা দুই সরকারকেই নিশ্চিত করতে হবে।”

অস্ট্রেলিয়ায় জনসংখ্যা ও জন্মহার কমে যাওয়ার ঝুঁকির বিষয়ে সতর্কতা
ট্রেজারার জিম চালমার্স বলেন, “২০৬৬ সালের মধ্যে ৮৫ বছরের বেশি বয়সী অস্ট্রেলীয়দের সংখ্যা তিন গুণ হবে, ফলে স্বাস্থ্যসেবার ওপর আরও চাপ তৈরি হবে।”

ডানপন্থীদের উত্থানে অভিবাসীদের মনে প্রশ্ন, তারা কি জার্মানিতে আপনজন?
ডানপন্থী এএফডি প্রান্তিক একটি আন্দোলন থেকে জার্মানির সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং জাতীয় জনমত জরিপে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের রক্ষণশীল জোটের চেয়েও এগিয়ে রয়েছে।

লিবিয়া থেকে ফিরল ১৬৮ বাংলাদেশি
প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিল বলে জানা গেছে। তাদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক
সকাল ১১টায় অভিযান শুরু হয়। বিদেশিদের দিয়ে পরিচালিত বা বিদেশিরা কাজ করেন, এমন সন্দেহে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে অভিযানের লক্ষ্য করা হয়।

ভোটার তালিকায় নাগরিকত্ব পরীক্ষা: ধাক্কা খেল ট্রাম্প প্রশাসনের চেষ্টা
ফেডারেল আপিল আদালতের বিচারক নিম্ন আদালতের রায় বহাল রাখেন। নিম্ন আদালত বলেছিল, এসএভিই ব্যবস্থা সোশ্যাল সিকিউরিটি অ্যাক্ট লঙ্ঘন করছে, কারণ এর মাধ্যমে লাখ লাখ আমেরিকানের ব্যক্তিগত তথ্য শেয়ার করা হচ্ছে।

ইন্দোনেশিয়ায় অবৈধভাবে প্রবেশের অভিযোগে ৮ বাংলাদেশিসহ ১৬ জন আটক
দুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল আগুং এন কুসুমাঝি বলেন, রোববার সন্ধ্যায় পানতাই মুতিয়ারা উপকূলের একটি অবৈধ ঘাট দিয়ে ইন্দোনেশীয় ও বাংলাদেশিদের দলটির দেশে প্রবেশের পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের জেলা জজ জ্যানেট ভার্গাস অভিবাসী ভিসা-সংক্রান্ত ওই নীতির বিরুদ্ধে রায় দেওয়ার পর গত ২১ আগস্ট এটি বাতিল হয়ে যায়।

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি বাতিল
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যু স্থগিত রাখার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নীতি বাতিল করেছেন নিউইয়র্কের এক ফেডারেল বিচারক। স্থানীয় সময় গতকাল শুক্রবার নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জেনেট ভার্গাস এই রায় দেন।

ইতালিতে মরক্কোর বংশোদ্ভূত এক ব্যবসায়ীর মৃত্যু কোন মানবিক দিক সামনে এনেছে?
আবদেররহিম ফকির আসলে কে ছিলেন এবং কী কারণে তিনি এত মানসিক চাপে ছিলেন। সমাজবিজ্ঞানী ও শরণার্থী সংস্থাগুলোর মতে, এই প্রবণতা ইউরোপের অভিবাসন বিতর্ককে এমন এক সরলীকৃত চিত্রে পরিণত করছে, যা বাস্তবসম্মত ও মানবিক সমাধানের পথকে বাধাগ্রস্ত করছে।

অভিবাসী ঢল ঠেকাতে এবার সেউতায় ভাসমান ব্যারিয়ার বসিয়েছে স্পেন
উত্তর আফ্রিকার স্প্যানিশ শহর সেউতা এবং মরোক্কো সীমান্তে প্রায় ৬০ হাজার অভিবাসীর হঠাৎ প্রবেশের পর সমুদ্র উপকূলে ৫০০ মিটারের (১ হাজার ৬৪০ ফুট) একটি ভাসমান ব্যারিয়ার বসিয়েছে স্পেন সরকার। সীমান্ত পার হওয়ার এই মর্মান্তিক চেষ্টায় এ পর্যন্ত অন্তত ৬৭ জনের মৃত্যু হয়েছে। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল

অভিবাসীদের জন্য সেউতা কেন অন্যতম প্রধান প্রবেশপথ?
প্রধানমন্ত্রী সানচেজ বলেন, মানবপাচারকারীরা স্পেনের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায় নিয়ে গুজব ছড়িয়েছে। ওই রায়ে বলা হয়েছে, সমুদ্রপথে আসা অনিয়মিত অভিবাসীদের সঙ্গে সঙ্গে ফেরত পাঠানো যাবে না। তার দাবি, এই গুজবই হঠাৎ এত মানুষের সীমান্ত অতিক্রমের অন্যতম কারণ।

স্পেনের সেউতা সীমান্তে ৫৭ অভিবাসী নিহত
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার সকাল থেকে প্রায় ৫০ হাজার মানুষ সীমান্ত অতিক্রম করেছে। শুক্রবার সন্ধ্যা ৬টা (গ্রিনিচ মান সময় ১৬টা) পর্যন্ত তাদের মধ্যে ৪৮ হাজার ৩০০ জন ফিরে গেছে বলে ধারণা করা হচ্ছে।

স্পেনের সেউতায় অভিবাসীদের ঢল, প্রাণ গেল ১৯ জনের
স্পেনের কর্তৃপক্ষ জানিয়েছে, যারা অবৈধভাবে প্রবেশ করেছে, তাদের যত দ্রুত সম্ভব ফেরত পাঠানোর চেষ্টা করা হবে। যদিও সাম্প্রতিক এক আদালতের রায়ে বিশেষ ‘বর্ডার রিজেকশন’ নীতির আওতায় তাৎক্ষণিক বহিষ্কারের ক্ষমতার ওপর নতুন কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী
মানবপাচার ও প্রযুক্তিনির্ভর অপরাধের হাত থেকে দেশের নাগরিকদের সুরক্ষা দিতে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

অভিবাসন কমার পর কীভাবে ভোটার টানবে সুইডেনের ডেমোক্র্যাটরা?
তাছাড়া, ব্যবসায়ী গোষ্ঠীগুলো সতর্ক করে বলছে, এমন কড়াকড়ির কারণে দেশে বিদেশি দক্ষ কর্মীর আকাল তৈরি হচ্ছে। ক্রিস্টারসনের জোটে থাকা লিবারেল পার্টিও এসডির 'স্থায়ী বাসস্থান বাতিলের' ক্ষমতার প্রস্তাবের ঘোর বিরোধিতা করছে।

ইতালিতে পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ
ভিডিওতে দেখা যায়, ফকির মাটিতে উপুড় হয়ে পড়ে আছেন এবং দুই পুলিশ কর্মকর্তা তাকে আটকে রেখেছে। তাকে বারবার সাহায্যের জন্য চিৎকার করতে এবং শ্বাসকষ্টে ভুগতে শোনা যায়। একপর্যায়ে তার নড়াচড়া ধীরে ধীরে থেমে যায়।

অভিবাসীরা কখন গলার মালা, কখন গলার কাঁটা?
ট্রাম্প প্রশাসন প্রধানত অশ্বেতাঙ্গ অভিবাসীদের ওপর এক অভূতপূর্ব ও নিষ্ঠুর ক্র্যাকডাউন বা দমনপীড়ন চালিয়েছে। ২০২৫ সালে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) প্রায় ৪ লাখ অভিবাসীকে গ্রেপ্তার করে এবং তাদের মধ্যে বেশির ভাগকেই দেশ থেকে জোরপূর্বক তাড়িয়ে দেয় বা নির্বাসিত করে।

যুক্তরাষ্ট্রের হিউস্টনে আইস এজেন্টের গুলিতে গাড়িচালক নিহত
যুক্তরাষ্ট্রের হিউস্টনে এক ফেডারেল ইমিগ্রেশন এজেন্টের গুলিতে গাড়িচালক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে বলে জানায় বার্তাসংস্থা রয়টার্স।



