Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগে ১ বাংলাদেশি আটক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ২০: ২৭
মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগে ১ বাংলাদেশি আটক
প্রতীকী ছবি: এআই দিয়ে তৈরি

মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান অঙ্গরাজ্যের পোর্ট ডিকসনের তামান লিংগি এলাকায় তিন বাংলাদেশিকে হত্যার ঘটনায় এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মালয়েশিয়ার দ্য স্টার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Advertisement

নেগ্রি সেম্বিলানের পুলিশ প্রধান ডেপুটি কমিশনার দাতুক আলজাফনি আহমদ জানান, গতকাল সোমবার (৩ আগস্ট) স্থানীয় সময় বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

আলজাফনি আহমদ বলেন, “একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশি মারামারিতে জড়িয়েছেন—এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।”

আলজাফনি জানান, আহত আরেক বাংলাদেশিকে চিকিৎসার জন্য রেমবাউ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত তিনজন ও গ্রেপ্তার হওয়া ব্যক্তি একই বাগানে কাজ করতেন এবং একই বাড়িতে বসবাস করতেন।

Advertisement
Advertisement
Advertisement
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরpm-picture-malayshia

আলজাফনি আহমদ বলেন, “আজ (মঙ্গলবার) সন্দেহভাজনকে রিমান্ডের আবেদন জানিয়ে পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।”

পুলিশ জানায়, নিহতদের মধ্যে দুজনের মরদেহ লাদাং সুয়া মাঙ্গিস এলাকা থেকে এবং তৃতীয় ব্যক্তির মরদেহ তাদের বসতবাড়ির কাছ থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা হিসেবে তদন্ত করা হচ্ছে।

আলজাফনি বলেন, “হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনো তদন্তাধীন। এ বিষয়ে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি।”

এ ঘটনায় কারও কাছে তথ্য থাকলে নিকটস্থ পুলিশ স্টেশনে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে মালয়েশিয়ার পুলিশ।

বিষয়: নিহতমালয়েশিয়াপুলিশহত্যাবাংলাদেশিআহতগ্রেপ্তারকর্মীশ্রমিক
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।