Advertisement

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান
বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ছবি: সংগৃহীত

অনিবার্য পরিস্থিতির কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের নিয়মিত ফ্লাইট বিজি৩৩৯ ও বিজি৩৪০ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

Advertisement

শনিবার রাতে জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি এসব ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিমান কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করছে। ফ্লাইটগুলোর নতুন সময়সূচি বা পরবর্তী অবস্থা সম্পর্কে আজ রোববার (১১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

Advertisement

অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে অথবা নিকটস্থ বিক্রয় কার্যালয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিষয়ে পরবর্তী হালনাগাদ তথ্য বিমানের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও যোগাযোগমাধ্যমেও প্রকাশ করা হবে।

বার্তা সংস্থা রয়টার্সও রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিতের তথ্য দিয়ে বলেছে, বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সেখানে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। ফ্লাইটের সর্বশেষ অবস্থাও যাচাই করতে বলা হয়েছে।