ফ্লাইট

ইসরায়েলগামী বিমানের ককপিটে ‘কুড়াল’ নিয়ে হামলা, কে সেই সহকারী পাইলট?
ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের ককপিটে কুড়াল নিয়ে হামলার অভিযোগে আলোচনায় আসা সহকারী পাইলটের পরিচয় প্রকাশ্যে এসেছে। ওই পাইলটের নাম হামাম আল-হামামি। তিনি ওমানের নাগরিক।

মালয়েশিয়ার পেনাংয়ের সঙ্গে সরাসরি ফ্লাইটে যুক্ত হচ্ছে কক্সবাজার
এয়ার এশিয়ার এই আগ্রহকে কক্সবাজারের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিমান পরিবহন ও পযর্টনমন্ত্রী। তবে এয়ার এশিয়া কবে থেকে ফ্লাইট পরিচালনা শুরু করবে, কিংবা সপ্তাহে কতটি ফ্লাইট পরিচালনা করবে, সে বিষয়ে বিস্তারিত কিছু এখনই জানাননি তিনি।

বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের ফ্লাইট বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের
চলমান উত্তেজনার মধ্যে এবার বিশ্বজুড়ে ইরানি এয়ারলাইনসের ফ্লাইট বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এজন্য ইরানি এয়ারলাইনগুলোকে সহায়তা করা বিদেশি কোম্পানিগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনার হুমকি দিয়েছে ওয়াশিংটন।

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত থেকে ছড়িয়ে পড়া ছাইয়ের কারণে সাত বিমানবন্দর বন্ধ
সোমবার জাকার্তার প্রধান বিমানবন্দর সুকর্ণ-হাত্তায় যাত্রীদের ব্যস্তভাবে ছুটোছুটি করতে দেখা যায়। জাকার্তার পাশের শহরে অবস্থিত বিমানবন্দরটির তথ্যফলকে নিজেদের ফ্লাইটের অবস্থা জানতে অনেককেই মরিয়া হয়ে খোঁজ করতে দেখা যায়।

শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজে মিলল ৯ কেজির বেশি স্বর্ণ
রাত ৯টা ৪০ মিনিটে বিভিন্ন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে উড়োজাহাজটিতে তল্লাশি চালিয়ে একটি আসনের নিচে কালো স্কচটেপে মোড়ানো কিছু বস্তু পাওয়া যায়। সেগুলো কাস্টমস হলে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খোলা হলে ৮০টি সোনার বার পাওয়া যায়।

অগ্ন্যুৎপাতের ছাইয়ে এটনার আকাশ অন্ধকার
ইতালির সিসিলিতে মাউন্ট এটনার নতুন অগ্ন্যুৎপাতের ছাই ছড়িয়ে পড়েছে কাতানিয়ার আকাশসীমায়। ঝুঁকির কারণে সোমবার ১৫০০ জিএমটি পর্যন্ত বিমানবন্দরে অবতরণকারী ফ্লাইট স্থগিত রাখা হয়। অগ্ন্যুৎপাত অব্যাহত থাকায় উড়োজাহাজের জন্য সর্বোচ্চ ‘লাল’ সতর্কতা জারি রেখেছে আইএনজিভি।

চীনের পূর্ব উপকূলে টাইফুনের আঘাত, সরিয়ে নেওয়া হয়েছে ১০ লাখের বেশি মানুষকে
চীনের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানের কাছে টাইফুন ডলফিন স্থলভাগে আঘাত হানে।

হজে সরকারি মাধ্যমে সর্বনিম্ন খরচ ৫ লাখ ৫ হাজার টাকা
সাবেক শেখ হাসিনা সরকারের (২০২৩) সময়ে হজ ফ্লাইটের বিমানভাড়া প্রায় ২ লাখ টাকা ছিল। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের আমলে তা কমিয়ে ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা করা হয়। এবার তা আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী।

সিলেট-ম্যানচেস্টার রুটে ফের সরাসরি ফ্লাইট চালু
ম্যানচেস্টার থেকে আসা যাত্রীদের স্বাগত জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও বেসামরিক বিমান উপদেষ্টা হুমায়ুন কবিরসহ অনান্য অতিথিরা।

আবার চালু হচ্ছে ঢাকা-নারিতা ফ্লাইট
২০২৩ সালের ১ সেপ্টেম্বর ঢাকা-নারিতা রুটে ফ্লাইট চালু করেছিল রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান। পরে ২০২৫ সালের ১ জুলাই তা বন্ধ করা হয়। তখন বন্ধের কারণ হিসেবে হজ ফ্লাইট, এয়ারক্রাফট স্বল্পতা ও ব্যবসায়িক বাস্তবতার কথা বলেছিল সংস্থাটি।

ঢাকা-টোকিও রুটে সিউলে ট্রানজিট চালুর দাবি কোরিয়াপ্রবাসী বাংলাদেশিদের
সরাসরি ঢাকা-কোরিয়া ফ্লাইট না থাকায় প্রবাসীদের অধিকাংশ সময় তৃতীয় কোনো দেশের মাধ্যমে যাতায়াত করতে হয়। এতে সময় বেশি লাগে, ভাড়া তুলনামূলক বেশি পড়ে এবং অনেক ক্ষেত্রে ট্রানজিট–জটিলতা তৈরি হয়।

ডক্টর হয়ে ফেরার কথা লাশ হয়ে দেশে ফিরলেন বৃষ্টি
যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ দেশে ফিরেছে। ফ্লোরিডার অরল্যান্ডো বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে তার মরদেহ শনিবার ৯ মে (২০২৬) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

ডুকোনো আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত, ইন্দোনেশিয়ায় তিনজনের মৃত্যু
স্থানীয় উদ্ধারকারী সংস্থার প্রধান ইওয়ান রামদানি বলছেন, ২০ জন পর্বতারোহী আটকা পড়েছেন। এরই মধ্যে তাদের উদ্ধারে কাজ শুরু হয়েছে।

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট পৌঁছেছেন। আজ শনিবার সকাল ১০টায় তাকে বহনকারী ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আকাশসীমা আংশিক খুলল ইরান
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার আন্তর্জাতিক ফ্লাইটের যাতায়াতের জন্য আংশিকভাবে দেশটির পূর্বাঞ্চলের আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে।

হজযাত্রীরা হচ্ছেন আল্লাহর মেহমান: ধর্মমন্ত্রী
ধর্মমন্ত্রী ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলে হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, “হজযাত্রীরা হচ্ছেন আল্লাহর মেহমান। তাদের সেবাকে খেদমত হিসেবে দেখতে হবে। কোনোভাবেই যেন তারা কষ্ট না পান- তা নিশ্চিত করতে হবে।”

ফের বাড়ল জেট ফুয়েলের দাম
নতুন নির্দেশনা অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ২২৭.০৮ টাকা (শুল্ক ও মুসকসহ)। অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ৪৮০৬ মার্কিন ডলার।

দেশে এক মাসে ৮০০ ফ্লাইট বাতিল
প্রতিদিন গড়ে ২০ থেকে ৪০টির মতো ফ্লাইট বাতিল হয়েছে। মার্চের শুরুতে বাতিলের সংখ্যা তুলনামূলক বেশি থাকলেও মাসের শেষ দিকে তা কিছুটা কমেছে।

জেট ফুয়েলের দাম অভ্যন্তরীণ রুটে লিটারে বাড়ল ৮০%
গত বুধবার লিটারপ্রতি প্রায় ৮২ টাকা জেট ফুয়েলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েও অল্প সময়ের মধ্যে তা স্থগিত করেছিল বিইআরসি।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: মঙ্গলবারেও ২৬টি ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের আরও ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ ১৭ মার্চ পর্যন্ত মোট ৫৫৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।



