Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সফটওয়্যার আপডেটের নির্দেশনা, এয়ারবাসের হাজারো ফ্লাইট বিঘ্নিত হওয়ার শঙ্কা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১২: ২৬
সফটওয়্যার আপডেটের নির্দেশনা, এয়ারবাসের হাজারো ফ্লাইট বিঘ্নিত হওয়ার শঙ্কা

সূর্যের তীব্র বিকিরণ ফ্লাইট কন্ট্রোলের গুরুত্বপূর্ণ ডেটা নষ্ট করতে পারে, এমন তথ্য জানার পর ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা কোম্পানি এয়ারবাস তাদের এ-৩২০ সিরিজে তাৎক্ষণিকভাবে সফটওয়্যার আপডেট করতে বলেছে। এতে হাজার হাজার ফ্লাইট বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Advertisement

বিবিসি জানিয়েছে, সফটওয়্যার আপডেটের নির্দেশের পর প্রায় ছয় হাজার এ-৩২০ উড়োজাহাজকে গ্রাউন্ডেড করা হয়েছে। আপডেটের ফলে বেশিরভাগ উড়োজাহাজ ঠিক হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্যের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, “কিছু ফ্লাইটে বিঘ্ন ও বাতিলের ঘটনা ঘটতে পারে, যদিও বিমানবন্দরগুলোতে এর প্রভাব সীমিত বলে মনে হচ্ছে।”

এয়ারবাসের এমন নির্দেশনার পর আমেরিকান এয়ারলাইনস, ডেলটা এয়ারলাইনস, এয়ার ইন্ডিয়া, এয়ার নিউজিল্যান্ড, অল নিপ্পন এয়ারওয়েজসহ বিশ্বের বড় বড় এয়ারলাইনস তাদের বহরে থাকা এয়ারবাসের উড়োজাহাজ চলাচল ব্যাহত হতে পারে বলে সতর্ক করে দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বিবিসি বলেছে, গত অক্টোবরে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রগামী একটি জেটব্লুর ফ্লাইটে ‘হঠাৎ উচ্চতা কমে যাওয়ার’ পর ত্রুটির বিষয়টি নজরে আসে। তখন উড়োজাহাজটিকে জরুরি অবতরণ করতে হয় এবং সেই সময় অন্তত ১৫ জনের ছোটখাটো আঘাতের খবর পাওয়া গেছিল।

আমেরিকায় ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল-বিলম্ব, কারণ কীjfk airport

ধারণা করা হচ্ছে, তীব্র সৌর বিকিরণের কারণে ফ্লাইট কন্ট্রোল সহায়ক কম্পিউটারের ডেটায় সমস্যা তৈরি হয়ে এ ঘটনা ঘটে।

এ ধরনের সমস্যা যাতে অন্য ফ্লাইটেও দেখা না দেয়, সেজন্য সফটওয়্যার হালনাগাদ করতে বলেছে এয়ারবাস। এ-৩২০ সিরিজের পাশাপাশি এ-৩১৯ ও এ-৩২১ মডেলের ক্ষেত্রেও একই নির্দেশনা দেওয়া হয়েছে।

এয়ারবাস কতৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ উড়োজাহাজকে সহজ একটি সফটওয়্যার আপডেটের মধ্য দিয়ে যেতে হবে। যার জন্য সাধারণত প্রায় তিন ঘণ্টা সময় লাগে।

তবে প্রায় ৯০০ পুরোনো বিমানে কম্পিউটার বদলাতে হবে, আর সেগুলো মেরামত না হওয়া পর্যন্ত পরিষেবা থেকে সরিয়ে রাখতে হবে। এটি শেষ হতে কত সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে উল্লেখ করেছে এয়ারবাস।

বিষয়: উড়োজাহাজবিমানফ্লাইটআশঙ্কাসফটওয়্যার
Advertisement
সর্বশেষ
  • ১

    যে কীর্তিতে হাসানই ‘প্রথম’

  • ২

    সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১০ ফ্লাইট বাতিল

  • ৩

    রাজশাহীতে নিজ বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • ৪

    ‘রবীন্দ্রনাথকে মুছে দেওয়ার চক্রান্ত নতুন কোনো ঘটনা নয়’

  • ৫

    গাইড বইয়ের বিপরীতে একটা নির্মোহ প্রস্তাবনা

সম্পর্কিত
  • সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১০ ফ্লাইট বাতিল

    সৌদিতে বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে ১০ ফ্লাইট বাতিল

    সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত তিনদিনে মোট ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানিয়েছেন। বেবিচক

  • রাজশাহীতে নিজ বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

    রাজশাহীতে নিজ বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

    রাজশাহী মহানগরীতে বেলী খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে মহানগরীর কেদুর মোড় এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

  • জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার

    জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার

    নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাপুড়িয়াপট্টির একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।

  • রাজশাহীতে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১

    রাজশাহীতে জমি নিয়ে বিরোধে মারামারি, নিহত ১

    রাজশাহী মহানগরীতে দুই চাচাতো ভাইয়ের জমি নিয়ে বিরোধের জেরে মো. জিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।