Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভারী তুষারপাতের আশঙ্কায় আমেরিকায় হাজারো ফ্লাইট ব্যাহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১০: ১৯
ভারী তুষারপাতের আশঙ্কায় আমেরিকায় হাজারো ফ্লাইট ব্যাহত

তীব্র শীতকালীন ঝড় ও ভারী তুষারপাতের কবলে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে আমেরিকার বড়দিন পরবর্তী অবকাশকালীন ভ্রমণ সূচি। স্থানীয় শুক্রবার রাত পর্যন্ত দেশজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ যাত্রী।

Advertisement

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার-এর তথ্যমতে, শুক্রবার রাত পর্যন্ত অন্তত ১ হাজার ৬০০টি ফ্লাইট পুরোপুরি বাতিল করা হয়েছে এবং প্রায় ৭ হাজার ৪০০টি ফ্লাইট বিলম্বে যাত্রা করেছে। বিশেষ করে নিউ ইয়র্কের জন এফ কেনেডি, নিইয়ার্ক লিবার্টি এবং লাগুয়ার্ডিয়া বিমানবন্দরের কার্যক্রম সবচেয়ে বেশি ব্যাহত হয়েছে। এছাড়া বোস্টন, শিকাগো এবং কানাডার টরন্টো বিমানবন্দরেও এই দুর্যোগের প্রভাব পড়েছে।

আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস নিউ ইয়র্ক ও দক্ষিণ কানেকটিকাটের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় প্রায় ৯ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। তুষারপাতের এই প্রবল দাপট মূলত শুক্রবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত স্থায়ী হওয়ার কথা জানানো হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, এয়ারলাইনসগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেটব্লু ও ডেল্টা এয়ার লাইন্স, যারা যথাক্রমে ২২৯টি ও ২৪১টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। এছাড়া রিপাবলিক এয়ারওয়েজ, সাউথওয়েস্ট এবং আমেরিকান এয়ারলাইন্সের শত শত ফ্লাইট সূচি থেকে বাদ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। জরুরি প্রয়োজনে বাইরে বের হলে পর্যাপ্ত সময় হাতে রাখার এবং সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে, নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস তুষারপাতের সময় ব্যক্তিগত গাড়ি ব্যবহারের পরিবর্তে গণপরিবহন ব্যবহারের অনুরোধ জানিয়েছেন। তুষার পরিষ্কারের জন্য সড়কে ইতোমধ্যেই স্নো-প্লাউ বা বিশেষ যান প্রস্তুত রাখা হয়েছে।

চলতি মৌসুমে এটি নিউ ইয়র্কের দ্বিতীয় বড় তুষারপাত। তুষার ও ঝোড়ো হাওয়ার কারণে সড়কপথের পরিস্থিতিও বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, ফলে চালকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিষয়: আমেরিকাবড়দিনযাত্রীফ্লাইটপ্রাকৃতিক দুর্যোগদুর্ভোগ
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।