Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০১ নভেম্বর, ২০২৬
০১ নভেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

দিল্লি বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটি, শতাধিক ফ্লাইট বিলম্ব

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১৩: ৪৬
দিল্লি বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটি, শতাধিক ফ্লাইট বিলম্ব

এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে শতাধিক ফ্লাইটের বিলম্ব হয়েছে।

Advertisement

আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। বিমানবন্দর কর্তৃপক্ষ এই ফ্লাইট বিপর্যয়ের জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছে, সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যাত্রী সতর্কবার্তায় বলা হয়, এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে যান্ত্রিক সমস্যার কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআইএ) ফ্লাইট পরিচালনায় বিলম্ব হচ্ছে। দ্রুততম সময়ে সমস্যার সমাধানে তাদের দল দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেডসহ সব অংশীদারের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে।

Advertisement
Advertisement
Advertisement

কর্তৃপক্ষ যাত্রীদের সর্বশেষ ফ্লাইট হালনাগাদের জন্য নিজেদের এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে।

এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এএআই) জানিয়েছে, অটোমেটিক মেসেজ সুইচিং সিস্টেমে (এএমএসএস) যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজ চলাচলে এ ব্যাঘাত সৃষ্টি হয়েছে। কন্ট্রোলাররা এখন ম্যানুয়ালি ফ্লাইট পরিচালনার প্রক্রিয়া শুরু করেছেন, যে কারণে কিছু বিলম্ব হচ্ছে। কারিগরি দলগুলো দ্রুততম সময়ে সিস্টেম পুনরুদ্ধারে কাজ করছে।

আইজিআই বিমানবন্দর ভারতের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্য একটি। এই বিমানবন্দর হয়ে প্রতিদিন প্রায় ১ হাজার ৫৫০টি ফ্লাইট চলাচল করে।

বিষয়:
যাত্রী
ফ্লাইট
দিল্লি
বিমানবন্দর
ভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    এসআরবির অভিযানে শ্রমিকের মৃত্যু: গুলি করা ‘দুর্বৃত্ত’ আসলে কারা?

  • ২

    খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

  • ৩

    ব্র্যাক ব্যাংকের ‘ওমনিচ্যানেল’ সেবা চালু

  • ৪

    মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র

  • ৫

    স্থানান্তরিত করা হলো এবি ব্যাংকের অষ্টগ্রাম শাখা

সম্পর্কিত
  • খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

    খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

    খুলনায় তাঁতীদল নেতা সৈয়দ হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সন্ধ্যায় নগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল বড় মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ হুমায়ুন কবির জাতীয়তাবাদী তাঁতীদল খুলনা মহানগর নগর শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।

  • মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র

    মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র

    চট্টগ্রাম বন্দরে জাহাজটি পৌঁছানোর পর এর নাবিক ও ক্রু সদস্যদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার।

  • শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

    শ্রমিক অসন্তোষে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

    ঢাকা ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ কারণে আজ রোববার আশুলিয়া ও গাজীপুরের প্রায় ১৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

  • পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

    পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

    রোববার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কয়েকজন মন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।