এবি ব্যাংক পিএলসি-এর অষ্টগ্রাম শাখাটি তাদের বর্তমান ঠিকানায় একই ভবনের দ্বিতীয় তলায় স্থানান্তরিত হয়েছে। শাখাটি কিশোরগঞ্জের অষ্টগ্রাম সদর উপজেলার জামতলীতে মোস্তারী ভবনে উপস্থিত।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহকদের উন্নত, আধুনিক, সুবিধাজনক এবং প্রযুক্তিভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন প্রাঙ্গণে শাখাটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াজুল ইসলাম এবং উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া শাখা প্রাঙ্গণে সরাসরি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।