কিস্তি ক্রেতাদের জরুরি আর্থিক প্রয়োজনে নগদ অর্থ উত্তোলনের নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। নতুন এ সুবিধার আওতায় ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডধারী’ গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।
আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে ওয়ালটন জানিয়েছে, এ সুবিধার বিশেষত্ব হলো- গ্রাহক দেশের যে ওয়ালটন প্লাজা থেকেই পণ্য ক্রয় করুন না কেন, জরুরি প্রয়োজনে বাংলাদেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। ফলে অর্থ উত্তোলনের জন্য গ্রাহককে পণ্য ক্রয়ের নির্দিষ্ট প্লাজায় যেতে হবে না। দেশের যেকোনো প্রান্তে অবস্থান করেও নিকটস্থ ওয়ালটন প্লাজা থেকে এ সুবিধা গ্রহণ করা যাবে।
ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ জানায়, ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ডের’ মূল উদ্দেশ্য হলো গ্রাহকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং বিপদের সময় তাদের পাশে দাঁড়ানো। কিস্তিতে পণ্য বিক্রির পাশাপাশি গ্রাহকদের জরুরি আর্থিক প্রয়োজনে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১ অক্টোবর থেকে সুবিধাটি কার্যকর হয়েছে।
এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলনের সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে নিকটস্থ ওয়ালটন প্লাজা, ওয়েবসাইট waltonplaza.com.bd অথবা হেল্পলাইন ১৬২৬৭-এ যোগাযোগ করা যাবে। বিনামূল্যে টেলিমেডিসিন সেবা নিতে যোগাযোগ করা যাবে ০৯৬০৬৯৯০০২৯ নম্বরে।