প্রাইম ব্যাংক পিএলসি থেকে সমন্বিত পে-রোল ব্যাংকিং সেবা গ্রহণ করবে ইনডিটেকস সফটওয়্যার লিমিটেড। সম্প্রতি ব্যাংকের কর্পোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে।
আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক জানিয়েছে, এই চুক্তির আওতায় ইনডিটেকস সফটওয়্যারের কর্মীরা মুনাফাভিত্তিক স্যালারি অ্যাকাউন্ট করতে পারবেন, ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, লাইফস্টাইল সুবিধা, কাস্টমাইজড ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা এবং অগ্রাধিকারভিত্তিতে বিভিন্ন ভোক্তাবান্ধব ব্যাংকিং পণ্য ও সেবা উপভোগ করবেন। এছাড়াও, তারা প্রাইম ব্যাংকের ওমনি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করতে পারবেন, যার মাধ্যমে স্বয়ংক্রিয় ও নির্বিঘ্নে বেতন পরিশোধ করা সম্ভব হবে এবং কর্পোরেট লেনদেন হবে আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ এবং ইনডিটেকস সফটওয়্যারের ভাইস চেয়ারম্যান নাঈম চৌধুরী ও চিফ অপারেটিং অফিসার মো. রোমেনিও নিমেরিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের এসভিপি ও হেড অব পে-রোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস; এভিপি এবং পেরোল ব্যাংকিং বিভাগের বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার গোলাম ইফতেখার হোসেন; এভিপি ও হেড অব পেরোল সার্ভিস তাসনিম রহমান।
এছাড়াও, ইনডিটেকস সফটওয়্যারের হেড অব এইচআর মোহাম্মদ নুরুল ইসলাম খান আহসান; এইচআর ও অফিস অ্যাসোসিয়েট মারওয়া নূর সানিসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।