দিল্লি

মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ
বিরোধী গোষ্ঠীগুলোর প্রায় প্রতিদিনের বিক্ষোভ মোদির সামনে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এর মাত্র কয়েক মাস আগেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একই ধরনের বিক্ষোভের মুখে তার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল।

দিল্লি বিমানবন্দর থেকে অভিজিৎ দীপকে আটক
দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে এসে বিমানবন্দর থেকে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। আজ শনিবার সকালে দিল্লির বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পুলিশ উড়োজাহাজে ঢোকার সময় ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করেন দীপকে। পরে

বিক্ষোভে অংশ নেওয়ার আগেই ধ্রুব রাঠি আটক
ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ।

বিক্ষোভের আগেই হার মেনেছেন মোদি: অভিজিৎ
দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে রওনা দিয়েছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। তিনি বলেছেন, বিক্ষোভ শুরুর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হার মেনে নিয়েছেন। এ কারণে তিনি বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় এবং দিল্লি কার্যত বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

ককরোচ পার্টির আন্দোলন সামনে রেখে কী চলছে দিল্লিতে?
ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত বিশেষ নিবিড় পুনর্নিরীক্ষণ (এসআইআর ) বাতিলের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। এই বিক্ষোভঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সিইসির পদত্যাগের দাবিতে উত্তপ্ত দিল্লি, নির্বাচন কমিশনের দিকে রাহুল-প্রিয়াঙ্কারা
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী দিল্লির রাজপথে নেমেছে বিরোধী ইন্ডিয়া জোট। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার ভারতীয় পার্লামেন্ট ভবনের মকর দ্বার থেকে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল বিরোধীরা।

দিল্লির বাংলাদেশ হাইকমিশনে ইলিশ উৎসব
আয়োজনে অংশ নেওয়া অতিথিরা বাংলাদেশের ইলিশের স্বাদ ও আয়োজনের প্রশংসা করেন। ইলিশ ফেস্টের মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও আতিথেয়তা ভারতের বন্ধু ও শুভানুধ্যায়ীদের সামনে তুলে ধরা হয়।

তারেক রহমান দিল্লি গেলে বাংলাদেশের পক্ষে কথা বলতে পারতেন
ভূরাজনীতি কোন দিকে যাচ্ছে? এই রাজনীতিতে বাংলাদেশের অবস্থা ঠিক কোথায়? আঞ্চলিক রাজনীতিতে বাংলাদেশ ভীষণ গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় বাংলাদেশ কি কোনো সুবিধা আদায় করতে পারছে? বাংলাদেশের একদিকে ‘ব্রিকস’, অন্যদিকে মক্কা চুক্তি। বাংলাদেশ কোনদিকে যাবে? কী হবে তার কৌশল?

দিল্লিতে বহুতল ভবন ধস, নিহত ৬
ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতনে ছয়তলা একটি ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবরে জানিয়েছে।

দিল্লিতে আওয়ামী লীগের অনুষ্ঠান বন্ধ ইতিবাচক: হুমায়ুন কবির
ভারতে আওয়ামী লীগের কর্মীদের একটি অনুষ্ঠান বন্ধ করে দেওয়াকে ইতিবাচক বিষয় হিসেবে দেখছে বাংলাদেশ। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘‘আমরা যেভাবে ভারত থেকে পালিয়ে আসা কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্র

তারেক রহমানকে কেন দিল্লিতে নিতে চায় ভারত?
গত সপ্তাহের শেষে ভারতের রাষ্ট্রপতি ভবনের একটি কাণ্ড বেশ আলোচনার জন্ম দিয়েছে। দুই প্রতিবেশী দেশের সম্পর্কের বিষয়ে এমন খুব একটা দেখা যায় না। গত সপ্তাহের শেষে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ভবনে ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

‘ভারতের সঙ্গে ঝগড়া চলতে পারে লেনদেন নিয়ে’
ব্রিকস ভারতের একার কিছু না। এতে চীন, রাশিয়াই মূল। বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে দিল্লির কূটনৈতিক পেশাদারত্ব প্রশ্নের মুখে। এ অবস্থায় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের যোগ দেওয়া কি উচিত? ভারত হয়তো চাইছে না, বাংলাদেশ ব্রিকস সম্মেলনে যোগ দিক, যাতে ঢাকা দিল্লির ওপর নির্ভরশীল থেকে যায়।

শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতের অবস্থান জানতে চেয়েছে বাংলাদেশ
শামা ওবায়েদ বলেন, “পলাতক ও অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্যের কারণে ভারত-বাংলাদেশ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক, আমরা তা চাই না।” তিনি আরও বলেন, ভারত এর আগে ইঙ্গিত দিয়েছিল যে, তাদের ভূখণ্ড থেকে পলাতক ব্যক্তিদের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর প্রত্যাশা তারা করে না।

নরেন্দ্র মোদির অপরাজিত ভাবমূর্তি ভেঙে চুরমার
ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে তরুণ ও শিক্ষার্থীদের অভূতপূর্ব বিক্ষোভ ভারতীয় রাজনীতির ইতিহাসে এক যুগান্তকারী মোড় ঘোরানোর মতো ঘটনা। আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে, মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট-এর অনিয়ম ও চরম অব্যবস্থাপনার কারণে শিক্ষার্থীদের দীর্ঘস্থায়ী ক্ষোভের মুখে দেশের শিক্ষামন্ত্

মোদিকে নিয়ে ‘আপত্তিকর’ কনটেন্ট, মেটা ইন্ডিয়ার প্রধানের বিরুদ্ধে মামলা
সিজেপির সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে আপত্তিকর কনটেন্ট ছড়ানোর অভিযোগে মেটা ইন্ডিয়ার প্রধান অরুণ শ্রীনিবাসসহ কয়েকটি ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে মামলা করেছে হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশ।

ঢাকা-দিল্লি সম্পর্কের কিছু অস্বস্তির বিষয় দূর করা জরুরি: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করিনি। কিছু অস্বস্তির বিষয় রয়েছে। তিনি জানেন, আমিও জানি। সেগুলো সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ। এ প্রয়োজনীয়তা সবাই বোঝেন।”

প্রধানের পদত্যাগ কি মোদির পরাজয়?
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশটির রাজধানী দিল্লির যন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে অবস্থানরত আন্দোলনকারীরা। এর সূচনা হয়েছিল মূলত একটি ইন্টারনেট স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক উদ্যোগ হিসেবে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে আন্দোলনটি পরবর্তীতে অন্যতম বৃহৎ আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ককরোচ পার্টির স্লোগান ‘ইনকিলাব জিন্দাবাদ’
ভারতের জাতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ এনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সদস্যরা দিল্লির যন্তর মন্তরে অবস্থান ধর্মঘট পালন করছিলেন।

‘তরুণদের কাছে মূলধারার মিডিয়ার গ্রহণযোগ্যতা নেই’
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে গত সোমবার হাজার হাজার আন্দোলনকারী পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা করেন। দিল্লি থেকে চরচার সঙ্গে যুক্ত হয়েছেন সাংবাদিক কল্লোল ভট্টাচার্য।

দিল্লির তরুণদের জোর করে সরালে পরিণতি হবে ভয়াবহ
ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লিতে গত সোমবার হাজার হাজার আন্দোলনকারী পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা করেন। নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে তাদের ওপর চড়াও হলেও বিক্ষোভকারীরা রাজধানীতে অবস্থান ধর্মঘট অব্যাহত রেখেছেন।



