Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩১ অক্টোবর, ২০২৬
৩১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩১ অক্টোবর, ২০২৬
৩১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> প্রবাস

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

চরচা প্রবাস ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৫: ৫২
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
ছবি: ইউএনবি

মালয়েশিয়ায় কাজ করতে যেতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি আট হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ কোনো মেডিকেল সেন্টার নিতে পারবে না।

Advertisement

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় মালয়েশিয়াগামী কর্মীদের কোনো অবস্থাতেই মেডিকেল পরীক্ষার জন্য আট হাজার টাকার বেশি না দিতে এবং এ কাজে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করতে সতর্ক করেছে।

এ ছাড়া, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে পরিচালিত হবে না বলেও স্পষ্ট করেছে মন্ত্রণালয়। নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

Advertisement
Advertisement
Advertisement

কোনো কর্মী একটি এজেন্সির মাধ্যমে মেডিকেল স্লিপ নেওয়ার পর অন্য কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে তার মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো আপত্তি বা অজুহাত গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, দালাল ও অসাধু এজেন্সির প্রলোভনে সাড়া না দেওয়ার আহ্বান petronus tower

কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির বেশি টাকা দাবি করলে কিংবা কর্মীদের হয়রানি, অযথা বিলম্ব বা অন্য কোনো অনিয়ম করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে [email protected] ঠিকানায় ই-মেইল করে অভিযোগ জানানো যাবে।

এ ছাড়া, মাইগ্রামস স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না বলেও নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

গত বুধবার জারি করা এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বৈদেশিক কর্মসংস্থান প্রক্রিয়া স্বচ্ছ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক রাখতে মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে এসব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

বিষয়: মালয়েশিয়াপ্রবাসী কল্যাণ মন্ত্রণালয়পরীক্ষাবাংলাদেশিমেডিকেলকর্মীস্বাস্থ্যফি
Advertisement
সর্বশেষ
  • ১

    চট্টগ্রামে জিপিএ- ৫ পাওয়া শিক্ষার্থী কমেছে

  • ২

    প্রবাসী শ্রমিকেরা কি কেবলই লাশ, কেবলই গিনিপিগ?

  • ৩

    ঢাকায় কমছে বাস রুট, সড়কে স্বস্তি মিলবে?

  • ৪

    অক্টোবরে দলবদ্ধ ধর্ষণ, যৌন নিপীড়ন ও হয়রানি বেড়েছে: এমএসএফ

  • ৫

    রাজশাহী বোর্ডে এইচএসসির ফলাফলে ধস

সম্পর্কিত
  • আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আমিরাতে বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির ফলাফল সন্তোষজনক

    আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে এইএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১৫ জন শিক্ষার্থী। ১৫ শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হয়েছেন। পাসের হার শতভাগ।

  • হেলসিংকিতে যুবদলের প্রবাসী কর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

    হেলসিংকিতে যুবদলের প্রবাসী কর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

    আলোচনায় তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে সচেতন, আদর্শবান ও দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা মত প্রকাশ করেন যে, প্রবাসে অবস্থান করলেও বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

  • ‘ফল কেনার জন্য টাকা চেয়েছিলাম, ছেলে বলেছিল ১২ তারিখে পাঠাবে’

    ‘ফল কেনার জন্য টাকা চেয়েছিলাম, ছেলে বলেছিল ১২ তারিখে পাঠাবে’

    অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি প্রবাসী নিহত হন। তাদের মধ্যে ১২ জনই নওগাঁ জেলার বাসিন্দা। নিহতদের মধ্যে নয়জনের মরদেহ ২৭ আগস্ট দেশে আনা হয়। বাকি সাতজনের মরদেহ আজ শনিবার দেশে পৌঁছেছে। এই সাতজনের মধ্যে পাঁচজন নওগাঁর বাসিন্দা।

  • অস্ট্রেলিয়ায় চাইল্ডকেয়ার খাতে কঠোর নজরদারি, চাকরি ও পিআর নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা

    অস্ট্রেলিয়ায় চাইল্ডকেয়ার খাতে কঠোর নজরদারি, চাকরি ও পিআর নিয়ে অনিশ্চয়তায় শিক্ষার্থীরা

    নিউ সাউথ ওয়েলসের ডেপুটি প্রিমিয়ার ও শিক্ষামন্ত্রী প্রু কার জানিয়েছেন, শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। চাইল্ডকেয়ার পরিচালনাকারীদের অবশ্যই শিশুদের জন্য নিরাপদ ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে হবে।