
অস্ট্রেলিয়ায় খাদ্যসংকটে ৩৬ লাখ পরিবার, চাপে প্রবাসী বাংলাদেশিরাও
অস্ট্রেলিয়ায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রভাব পড়ছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী পরিবারগুলোর দৈনন্দিন জীবনেও।
চরচা প্রবাস ডেস্ক

কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত তারিখের আগে কোনো মেডিকেল পরীক্ষা করা যাবে না। ৩১ অক্টোবরের আগে সম্পন্ন করা কোনো পরীক্ষাই অভিবাসন ছাড়পত্রের জন্য গ্রহণ বা প্রক্রিয়াকরণ করা হবে না।
অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
কর্মীদের তালিকার বিষয়ে নিয়মিত খোঁজ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা মেনে চলা এবং সংশ্লিষ্ট সেন্টারগুলোর সক্ষমতার ভিত্তিতে এ তালিকা সংশোধন করা হতে পারে।
মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক নির্দেশনা ও অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সিকে মেডিকেল পরীক্ষা পরিচালনা কিংবা এর ব্যবস্থা করার অনুমতি দেওয়া হবে না।
মন্ত্রণালয় জানিয়েছে, কিছু দালাল ও অসাধু এজেন্সি অনুমোদন ছাড়াই মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা সংগ্রহের চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে।
কর্মীদের এ ধরনের প্রস্তাবে সাড়া না দিতে এবং সংশ্লিষ্ট অনুমোদন যাচাই না করে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দিতে আহ্বান জানানো হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্রের জন্য আবেদনকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে ভিসা ডিপোজিট রিকুইজিশন (ভিডিআর) ভিসার নথি জমা দিতে হবে। এসব নথির ভিত্তিতে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে পরীক্ষার ব্যবস্থা করা হবে।
নির্দেশনা লঙ্ঘনকারী মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।
নিয়ম না মানা মেডিকেল সেন্টারের কার্যক্রম স্থগিত, সংশ্লিষ্ট এজেন্সির বিদেশে কর্মী নিয়োগ কার্যক্রম বন্ধ এবং মন্ত্রণালয়ের দেওয়া অনুমোদন বাতিল করা হতে পারে।
অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা বা এ-সংক্রান্ত কোনো কার্যক্রম চোখে পড়লে তা মন্ত্রণালয়কে জানানোর জন্যও কর্মীদের অনুরোধ করা হয়েছে। অভিযোগের সঙ্গে ঘটনার তারিখ ও স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রাসঙ্গিক প্রমাণ দিতে বলা হয়েছে।
অভিযোগ পাঠানো যাবে [email protected] ঠিকানায়।
মন্ত্রণালয় জানিয়েছে, কর্মীদের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
হবিগঞ্জে আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা, অভিযুক্ত আটক
মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, দালাল ও অসাধু এজেন্সির প্রলোভনে সাড়া না দেওয়ার আহ্বান
নারীকে কি ‘বস্তু’ হিসেবে দেখেন? আপনার দরকার ইলেকট্রিক শক!
‘আমরা চাচ্ছি ক্লাইমেট চেঞ্জে বাংলাদেশ একটা লিডিং পজিশনে যাক’
পার্বত্য চট্টগ্রাম কেন বারবার অশান্ত হয়?

অস্ট্রেলিয়ায় খাদ্যসংকটে ৩৬ লাখ পরিবার, চাপে প্রবাসী বাংলাদেশিরাও
অস্ট্রেলিয়ায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রভাব পড়ছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও প্রবাসী পরিবারগুলোর দৈনন্দিন জীবনেও।

সিডনি বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন
জেসিন্ডা আরডার্নের প্রধানমন্ত্রিত্বের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে বাংলাদেশেরও বিশেষ সম্পর্ক রয়েছে। ২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় ৫১ জন নিহত হয়। ওই সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল একটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে ক্রাইস্টচার্চে অবস্থান করছিল।

অস্ট্রেলিয়ায় মাটি খুঁড়ে এক শৌখিন সন্ধানী পেলেন ১ কেজির বেশি ওজনের স্বর্ণের খণ্ড
পরীক্ষায় দেখা গেছে, কোয়ার্টজ খনিজমিশ্রিত খণ্ডটির মোট ওজন এক হাজার ২১৮ গ্রাম। এর মধ্যে প্রায় ৯৪০ গ্রাম স্বর্ণ রয়েছে। স্বর্ণসন্ধানী খণ্ডটির নাম দিয়েছেন ‘টিবুবুরা স্পাড’।

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি অভিবাসী
জানা গেছে, দেশে ফেরা ব্যক্তিদের অধিকাংশই মানব পাচারকারীদের প্রলোভনে পড়ে লিবিয়ায় গিয়েছিলেন। সেখান থেকে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের।