Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ অক্টোবর, ২০২৬
২৮ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ অক্টোবর, ২০২৬
২৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

হবিগঞ্জে আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যার অভিযোগ, আটক ১

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৫: ৩৪
হবিগঞ্জে আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যার অভিযোগ, আটক ১

হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোনের লোভে তারেক মিয়া (২২) নামে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধু সাহেল মিয়ার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের একটি ডোবা থেকে তারেক মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

নিহত তারেক নবীগঞ্জ উপজেলার চৌশতপুর গ্রামের মারফত উল্লাহর ছেলে। আটক সাহেল একই গ্রামের নুরুজ্জামান মিয়ার ছেলে।

Advertisement
Advertisement
Advertisement

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, সাহেলের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী লাখাই উপজেলার ফুলবাড়ি এলাকার একটি ডোবা থেকে তারেক মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তারেক ও সাহেল একে অপরের বন্ধু। কিছুদিন আগে তারা লাখাই উপজেলার ফুলবাড়ি গ্রামে একটি ভবন নির্মাণের শ্রমিক হিসেবে কাজ করতে যায়। গত ২১ অক্টোবর দুপুরে নিখোঁজ হন তারেক। এ ঘটনায় গত ২৫ অক্টোবর তারেকের বাবা নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে সাহেলের কথাবার্তায় পরিবারের সদস্য ও স্থানীয়দের সন্দেহ হয়। গতকাল মঙ্গলবার বিকেলে সাহেল বাড়িতে এলে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

একজন মানিক পশারী ও আজকের বাংলাদেশmanik-poshari

সাহেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গত ২২ অক্টোবর রাতে আইফোনটি নেওয়ার জন্য ঘুমন্ত অবস্থায় তারেককে দা দিয়ে কুপিয়ে হত্যা করে সাহেল। পরে ৫০ হাজার টাকা দামের ফোনটি ১৫ হাজার টাকায় বিক্রি করে মরদেহ ফুলবাড়ির একটি ডোবায় লুকিয়ে রাখে।

সাহেলের বরাত দিয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইফোন নেওয়ার উদ্দেশ্যে তারেককে হত্যার কথা সাহেল স্বীকার করেছে।

পুলিশ কর্মকর্তা আবুল হোসেন আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিষয়: হবিগঞ্জআটকপুলিশহত্যাআইফোনশ্রমিকবন্ধু
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন সুষ্ঠু না হলে সারা দেশে আন্দোলন’

  • ২

    ‘যেভাবে জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়াচ্ছে বড় একটা ইনফ্লেশন হবে’

  • ৩

    ‘আমি নিজেও আগে খাবার কালেক্ট করতাম, গরীব ঘরের সন্তান ছিলাম’

  • ৪

    জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলা, পেছাল অভিযোগ গঠন শুনানির তারিখ

  • ৫

    ইরানের সঙ্গে ‘তীব্র’ যুদ্ধের জন্য উপসাগরীয় মিত্রদের প্রস্তুতির আহ্বান যুক্তরাষ্ট্রের

সম্পর্কিত
  • ‘ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন সুষ্ঠু না হলে সারা দেশে আন্দোলন’

    ‘ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন সুষ্ঠু না হলে সারা দেশে আন্দোলন’

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

  • জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলা, পেছাল অভিযোগ গঠন শুনানির তারিখ

    জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলা, পেছাল অভিযোগ গঠন শুনানির তারিখ

    জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

  • ইরানের সঙ্গে ‘তীব্র’ যুদ্ধের জন্য উপসাগরীয় মিত্রদের প্রস্তুতির আহ্বান যুক্তরাষ্ট্রের

    ইরানের সঙ্গে ‘তীব্র’ যুদ্ধের জন্য উপসাগরীয় মিত্রদের প্রস্তুতির আহ্বান যুক্তরাষ্ট্রের

    আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে একটি সংক্ষিপ্ত অথচ তীব্র সামরিক অভিযানের জন্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশকে প্রস্তুতি নিতে সতর্ক করেছে ওয়াশিংটন।

  • তানজিন তিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

    তানজিন তিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

    অনুমতি না নিয়ে বাদীর ছবি ও মিথ্যা তথ্যের অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ বুধবার বাদী সানায়া আনাম আয়াফিকাহ চৌধুরী সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের মাধ্যমে লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন।