
রাশিয়ার সশস্ত্র বাহিনীতে পাচারের শিকার বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিক: জাতিসংঘের প্রতিবেদন
তবে কতজন বাংলাদেশি নাগরিককে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের কতজন নিহত বা আহত হয়েছে কিংবা কতজন নিখোঁজ রয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।
চরচা প্রতিবেদক

অনুমতি না নিয়ে বাদীর ছবি ও মিথ্যা তথ্যের অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ বুধবার বাদী সানায়া আনাম আয়াফিকাহ চৌধুরী সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের মাধ্যমে লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন।
শুভ্র সিনহা রায় এই তথ্য নিশ্চিত করেছেন।
লিগ্যাল নোটিশে বলা হয়েছে, বাদী বিবাদী তানজিন নাহার তিশার বিরুদ্ধে ঢাকার বিজ্ঞ সিএমএম আদালত ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দুটি পৃথক মামলা দায়ের করেছেন এবং মামলাগুলো চলমান রয়েছে। বিবাদী তানজিন নাহার তিশা ২৭ অক্টোবর তার ভেরিফাইড ফেসবুক পেইজ Tanjin Tisha থেকে বাদীর বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াচ্ছে। এছাড়াও বিবাদী তানজিন নাহার তিশা দেশের গণমাধ্যমকেও ভুলভাবে উপস্থাপন করে যাচ্ছেন।
নোটিশে আরও বলা হয়েছে, বাদীকে ২০২৫ সালের ৭ নভেম্বর বিবাদী তানজিন নাহার তিশা তাহার ফেসবুক মেসেঞ্জারে ভাইরালের হুমকি দেন। সেখানে তিশা বলেন, ‘‘ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।’’ বাদী বলেন, তিশা তারই ধারাবাহিকতায় তার ছবি ফেসবুকে আপলোড করে সম্মানহানির ঘটনায় লিপ্ত রয়েছেন।
নোটিশে বলা হয়েছে, তিশা ফেসবুকে লেখেন, ‘‘এই দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে ঘৃণা কেন।’’ বাস্তবিকভাবে বাদী ও ছবি শেয়ার করা অপর নারী কখনো বোন নয়। তিশা অপর নারীকে বোন বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব জায়গায় ভুলভাবে উপস্থাপন করছেন। প্রকৃতপক্ষে বাদী একজন ফ্যাশন ডিজাইনার ও অপরজন একজন নারী উদ্যোক্তা। সেই হিসেবে তাদের মধ্যে পরিচয় রয়েছে। তিশা এই সম্পর্ককে নেতিবাচক হিসেবে ব্যবহার করে বাদীর মানহানি ঘটিয়ে যাচ্ছে।
নোটিশে আরও বলা হয়েছে, তিশা তার ফেসবুক পোস্টে দুজন মাইনরের ছবি প্রকাশ করেছেন। ছবি প্রকাশের ক্ষেত্রে বাদীর ও শিশুর পরিবারের কোন অনুমতি নেওয়া হয়নি। যা সাইবার সুরক্ষা আইন ২০২৩ এর সুস্পষ্ট লঙ্ঘন।
লিগ্যাল নোটিশে বলা হয়েছে, নোটিশ প্রাপ্তির দুইদিনের মধ্যে তিশার ভেরিভাইড ফেইসবুক পেইজ থেকে বাদীর সম্বলিত সকল ছবি ও লেখা সরিয়ে ফেলতে এবং ভবিষ্যতে বাদীর কোন ছবি ফেইসবুক পেজে প্রকাশ না করতে। অন্যথায় বাদী আইনজীবীর মাধ্যমে তিশার বিরুদ্ধে আর্থিক মানহানি এবং সাইবার ট্রাইব্যুনালসহ যেকোনো আদালতে আইনি প্রতিকার নিতে বাধ্য হইবে।

রাশিয়ার সশস্ত্র বাহিনীতে পাচারের শিকার বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিক: জাতিসংঘের প্রতিবেদন
তবে কতজন বাংলাদেশি নাগরিককে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের কতজন নিহত বা আহত হয়েছে কিংবা কতজন নিখোঁজ রয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মায়ের মরদেহ নিতে সাড়ে তিন ঘণ্টা ঘুরেও অ্যাম্বুলেন্স পাননি হৃদয়
তিনদিন আগে অসুস্থ মাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছিলেন রাজধানীর ডেমরার মো. হৃদয়। চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার সকালে মাকে হারান হৃদয়। তবে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘটের কারণে মায়ের মরদেহ হাসপাতাল থেকে নিজ বাড়িতে নিতে পারছেন না তিনি। সাড়ে তিনঘণ্টা এদিক-সেদিক ঘুরেও পাননি একটি অ্য

রপ্তানি পণ্য বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
বাংলাদেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। খবর বাসসের।