এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে শতভাগ পাস করা কলেজের সংখ্যা কমেছে। এদিকে, শতভাগ ফেল করা কলেজের সংখ্যা বেড়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন।
চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন চার হাজার ৫২০ জন শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ, যা আগের চেয়ে ১৩ দশমিক ৩৪ শতাংশ কম। গত বছর জিপিএ ৫ পেয়েছিল ১০ হাজার ১৫৭ জন শিক্ষার্থী। যা আগের চেয়ে পাঁচ হাজার ৬৩৭ জন কম।
রাজশাহী শিক্ষা বোর্ডের ফলাফলে এমন ভরাডুবির এ বিষয়ে সাংবাদিকরা বারবার প্রশ্ন করলেও ইফফাত জেরীন কোনো উত্তর দেননি।
চলতি বছর শতভাগ পাস করা কলেজের সংখ্যা কমে ৯টিতে নেমে এসেছে, যা গত বছর ছিল ১৮টি। অপরদিকে, একজন পরীক্ষার্থীও পাস করতে পারেনি এমন পাস করা কলেজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২টিতে, যা গত বছরে ছিল ১৫টি। এছাড়া ১০০ শতাংশের নিচে ও ৫০ শতাংশের ওপরে পাস করা কলেজ ১২০টি, ১০ থেকে ৫০ শতাংশ পাস করা কলেজ ৫৩৬টি এবং শুন্য থেকে ১০ শতাংশ পর্যন্ত পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৯টি।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ছাত্রদের তুলনায় পাসের হারে মেয়েরা বেশ এগিয়ে রয়েছে। জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে এক হাজার ৯৯৮ জন ছাত্র ও দুই হাজার ৫২২ জন ছাত্রী। পরীক্ষায় অংশ নেওয়া মোট ৬৩ হাজার ৯১৮ জন ছাত্রের মধ্যে পাস করেছে ২৪ হাজার ৯৫ জন, যা শতকরা ৩৭ দশমিক ৭১ শতাংশ। অন্যদিকে পরীক্ষায় অংশ নেওয়া মোট ৭৩ হাজার ১৩৮ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৪০ হাজার ৭৫২ জন, যা শতকরা ৫৫ হাজার ৭২ শতাংশ (পাসের হার সূচকে বোর্ডে যা ৫৫ হাজার ০৩ শতাংশ হিসেবে নির্দেশিত)।
অকৃতকার্য শিক্ষার্থীদের বিশাল একটি অংশ এক বা দুই বিষয়ে ফেল করায় চূড়ান্ত ফলাফলে অনুত্তীর্ণ হয়েছে। পরিসংখ্যানে জানা যায়, চলতি বছর এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ৪৩ হাজার ১৯১ জন শিক্ষার্থী, যা শতকরা ১৫ দশমিক ৪৫ শতাংশ। দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে ১২ হাজার ৮৭৯ জন শিক্ষার্থী, যা শতকরা ১৪ দশমিক ৮৬ শতাংশ। এছাড়া, পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গের দায়ে এ বছর রাজশাহী বোর্ডে বহিষ্কৃত হয়েছে মোট ৫১ জন পরীক্ষার্থী।