Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩১ অক্টোবর, ২০২৬
৩১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
৩১ অক্টোবর, ২০২৬
৩১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৫: ৫৬
তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
ছবি: চরচা

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Advertisement

আজ শনিবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

Advertisement
Advertisement
Advertisement

এদিন বেলা সোয়া ২ টার দিকে দীপকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, নিহত কে এম তাহসিফ সাউরি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন। তিনি তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। গত ২৭ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ৬টায় আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ তাকে ডেকে বাইরে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

অক্টোবরে দেশে সংখ্যালঘু নির্যাতন বেড়েছে ২৫০ শতাংশ: এমএসএফmsf

পরদিন ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ জানতে পারে, উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদে একটি অজ্ঞাত মরদেহ ভাসছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল করার সময় নিহতের ট্রাউজারের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করে।

পরে তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ঘটনার দিন নিহত সাউরিকে নিয়ে টঙ্গী পশ্চিম থানার মাজার বস্তি এলাকায় গিয়েছিল আসামি দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ স্বীকার করে, নিহত সাউরি তার বড় ভাই ছিলেন।

প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডের সাথে আসামি দীপের সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্তের স্বার্থে এবং আসামি যাতে জামিনে বের হয়ে তদন্তে বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন বলে আবেদনে বলা হয়।

যেসব কারণে রিমান্ড চাওয়া হয়—

১. হত্যাকাণ্ডের পেছনের মূল রহস্য ও মোটিভ (কারণ) উদ্‌ঘাটন করার জন্য।

২. এ হত্যাকাণ্ডের সাথে জড়িত অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের শনাক্ত ও তাদের গ্রেপ্তার করার জন্য।

৩. হত্যাকাণ্ডে ব্যবহৃত ও মামলার প্রয়োজনীয় অন্যান্য আলামত উদ্ধার করার জন্য।

৪. নিহত সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির ব্যবহৃত ব্যক্তিগত মোটরসাইকেলটি উদ্ধার করার লক্ষ্যে।

৫. হত্যাকাণ্ডের মূল স্থান বা এটি কোথায় সংঘটিত হয়েছিল, তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার জন্য।

শুনানিকালে দীপকে এজলাসে তোলা হয়। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। পরে আদালত তার রিমান্ডের এ আদেশ দেন।

তাহসিফের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রাজধানীর উত্তরখান থানায় শুক্রবার রাত ১টা ৫ মিনিটে মামলা করেন তার বাবা কে এম এনায়েতুল করিম। পরে পিবিআইয়ের হেফাজতে থাকা দীপকে এ মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখায় পুলিশ।

বিষয়: বাংলাদেশমরদেহরাজধানীভ্রাম্যমাণ আদালত
Advertisement
সর্বশেষ
  • ১

    চট্টগ্রামে জিপিএ- ৫ পাওয়া শিক্ষার্থী কমেছে

  • ২

    প্রবাসী শ্রমিকেরা কি কেবলই লাশ, কেবলই গিনিপিগ?

  • ৩

    ঢাকায় কমছে বাস রুট, সড়কে স্বস্তি মিলবে?

  • ৪

    অক্টোবরে দলবদ্ধ ধর্ষণ, যৌন নিপীড়ন ও হয়রানি বেড়েছে: এমএসএফ

  • ৫

    রাজশাহী বোর্ডে এইচএসসির ফলাফলে ধস

সম্পর্কিত
  • চট্টগ্রামে জিপিএ- ৫ পাওয়া শিক্ষার্থী কমেছে

    চট্টগ্রামে জিপিএ- ৫ পাওয়া শিক্ষার্থী কমেছে

    চলতি বছরের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৯২৯ জন। গত বছর অর্থ্যাৎ ২০২৫ সালে পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ছয় হাজার ৯৭ জন। ২০২৪ সালে পাসের হার ছিল ৭০ দশমিক ৩২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ১০ হাজার ২৬৯ জন।

  • অক্টোবরে দলবদ্ধ ধর্ষণ, যৌন নিপীড়ন ও হয়রানি বেড়েছে: এমএসএফ

    অক্টোবরে দলবদ্ধ ধর্ষণ, যৌন নিপীড়ন ও হয়রানি বেড়েছে: এমএসএফ

    চলতি অক্টোবর মাসে দেশে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সংগঠনটি বলেছে, সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে দলবদ্ধ ধর্ষণ প্রায় ৭৫ শতাংশ এবং যৌন নিপীড়ন ও হয়রানি প্রায় ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আজ শনিবার এমএসএফের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

  • রাজশাহী বোর্ডে এইচএসসির ফলাফলে ধস

    রাজশাহী বোর্ডে এইচএসসির ফলাফলে ধস

    চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন চার হাজার ৫২০ জন শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ, যা আগের চেয়ে ১৩ দশমিক ৩৪ শতাংশ কম। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ১৫৭ জন শিক্ষার্থী। যা আগের চেয়ে পাঁচ হাজার ৬৩৭ জন কম।

  • ২০৩০ সাল পর্যন্ত শেয়ারবাজারের মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ

    ২০৩০ সাল পর্যন্ত শেয়ারবাজারের মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ

    পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো, লেনদেন ও তারল্য বাড়াতে ব্যক্তি ও বিদেশি বিনিয়োগকারীদের তালিকাভুক্ত সিকিউরিটিজ থেকে অর্জিত মূলধনি মুনাফার ওপর ২০৩০ সাল পর্যন্ত পূর্ণ কর অব্যাহতি চেয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। এ লক্ষ্যে আয়কর আইন সংশোধনসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের