
দেশের ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। সেই হিসাবে ৬৬ দশমিক ২৭ শতাংশ পাসের হার নিয়ে যশোর শিক্ষা বোর্ড জাতীয় গড়ের চেয়ে এগিয়ে রয়েছে বলে জানান বোর্ডের সচিব।

ফলাফলে দেখা যায়, ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ১৩ দশমিক ৪০ শতাংশ বেশি। ছেলেদের পাশের এই নিদারুণ অবনতির প্রভাব পড়েছে এই শিক্ষা বোর্ডের সার্বিক ফলাফলে।

ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। জেলা পর্যায়ে শীর্ষস্থানে থাকা শতভাগ পাসের এ প্রতিষ্ঠানটি কুমিল্লা বোর্ডে সেরার তালিকায় স্থান করে নিয়েছে।

প্রফেসর আ জ ম রেজাউল করিম খান জানান, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এ বছর ১ হাজার ৩৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১ লাখ ৫ হাজার ২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৬০ হাজার ২৭৪ জন।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। কমেছে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার সকাল ১০টায় প্রকাশিত হবে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন। তাদের মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।

স্থানীয়দের অনেকেই আবেগঘন কণ্ঠে বলেন, “আমরা আর আশ্বাস চাই না, চাই স্থায়ী সমাধান। আমাদের ঘরবাড়ি, মসজিদ, বিদ্যালয় ও কৃষিজমি রক্ষায় এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। নয়তো অচিরেই বাউসা-কেশবপুর গ্রামের নাম শুধু মানচিত্রে থাকবে, বাস্তবে থাকবে না।”

দুই বছর আগে জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও রাজপথে একই মিছিলে দেখা গিয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের। এখন তারাই সংঘাতে জড়িয়েছে। কেন?

প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বলেছেন, ‘‘আপনার পতনের জন্য এই যুবদল ছাত্রদলই কিন্তু যথেষ্ট হবে। তাদের লাগাম ধরেন, যদি এখনো লাগাম ধরতে না পারেন, তাহলে সময়ের অপেক্ষা করেন।“ আজ মঙ্গলবার রাতে ছাত্রশিবিরের পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সার

আজ মঙ্গলবার রাজধানীর আফতাবনগরের সিরাজ কনভেনশন সেন্টারে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ‘ফ্রম রেজিস্ট্যান্স টু ভিক্টরি: লিগ্যাসি অব জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের শিক্ষাব্যবস্থার অবনতির কারণ কী? বরাদ্দ বাড়ালেই কি এই সংকট কেটে যাবে? শিক্ষাকে কার্যকর ও যুগোপযোগী করতে কী করা এখনো বাকি? চরচার এ নিয়ে কথা বলেছেন শিক্ষাবিদ ড. মোস্তাফিজুর রহমান।

দাবি পূরণ না হলে সারাদেশের সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে সাথে নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় শিক্ষক সমাবেশে।

বিএনপির সঙ্গে যোগসাজশেই কি বাণিজ্য চুক্তি হয়েছে? আগে জয় বাংলা বলে ব্যাংক দখল হতো, এখন কি আল্লাহু আকবর দিয়ে হয়? বাংলাদেশ ব্যাংকের গভর্নর অন্যায্যভাবে ইসলামী ব্যাংকে হস্তক্ষেপ করেছেন? ইসলামী ব্যাংকের কর্মীরা বিক্ষোভ করেছেন কেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ভিসি নিয়োগে দলীয় আনুগত্যই দেখা হচ্ছে এখনো? জামায়াতে ইসলা

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এসব হকারদের জন্য সরকার বিকল্প জায়গার ব্যবস্থা করবে এবং নিবন্ধনের মাধ্যমে তাদের পরিচয়পত্র প্রদান করা হবে।

অষ্টম এনটিআরসিএ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রকাশিত ফলাফলে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

মাহদী আমিন আজ বুধবার সাংবাদিকদের বলেন, ‘‘জুলাই থেকে প্রতিটি উপজেলায় দুইটি করে স্কুলে এই কর্মসূচি শুরু হবে। এই পাইলট প্রকল্পের স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন।”

রাজধানীর অসহনীয় যানজট নিরসন এবং জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মহানগরের নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন সশরীরে এবং তিন দিন অনলাইনে পাঠদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী সপ্তাহ থেকেই পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

বিশ্বজুড়ে ব্রিটিশ কাউন্সিলের ২ হাজার ৫০০টির বেশি সহযোগী স্কুলে এটি চালু হবে, যার মাধ্যমে প্রায় ১৭ লাখ শিক্ষার্থী সুরক্ষার আওতায় আসবে।

সারা দেশে জ্বালানি সংকটের মধ্যে ঢাকাসহ সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বোর্ড কর্মকর্তা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা সারিবদ্ধভাবে পুষ্পস্তবক অর্পণ করছেন।