দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ে বরখাস্ত হোয়াইট হাউসের মুখপাত্র কেটি জাকারিয়া
আইন পেশায় যুক্ত থাকার দাবি নিয়ে প্রশ্ন ও সংবাদ সম্মেলনে পারফরম্যান্সের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’।
সোমবার দুপুর ১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বাসস জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাংস্কৃতিক অঙ্গনের শিক্ষার্থীদের সমন্বয়ে এ প্যানেল ঘোষণা করা হয়েছে।
এতে ভিপি পদে লড়বেন শাখা ছাত্র অধিকার সভাপতি একেএম রাকিব এবং জিএস পদে লড়বেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সাইবার নিরাপত্তা আইনে কারাভোগ করা খাদিজাতুল কুবরা।
এ ছাড়া ২১ সদস্যের এ প্যানেলে সহ-সাধারণ সম্পাদক পদে বিএম আতিকুর রহমান তানজিল, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মাসফিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী (ছাত্র অধিকার), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মো. কামরুল হাসান নাফিস, পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে মো. আনন বিন রহমান, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াসাল রাকিব প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন।
এ ছাড়া সাতটি নির্বাহী সদস্য পদের মধ্যে ছয়টি পদের নাম ঘোষণা করেন রাকিব।
আগামী ২২শে ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মত নির্বাচনে জয়ী হতে মরিয়া ছাত্রদল এবং অন্যান্য সক্রিয় ছাত্রসংগঠন।
দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ে বরখাস্ত হোয়াইট হাউসের মুখপাত্র কেটি জাকারিয়া
গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে ৬ ফিলিস্তিনি নিহত
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু
শ্রীলঙ্কার এক নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট
বিএনপির সামনে অনেক ‘পরীক্ষা’, রেজাল্ট ভালো করায় চ্যালেঞ্জ কতটা?

দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ে বরখাস্ত হোয়াইট হাউসের মুখপাত্র কেটি জাকারিয়া
আইন পেশায় যুক্ত থাকার দাবি নিয়ে প্রশ্ন ও সংবাদ সম্মেলনে পারফরম্যান্সের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি

গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে ৬ ফিলিস্তিনি নিহত
চিকিৎসা সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানায়, শরণার্থীশিবিরের পশ্চিমে আল-ফালুজা কবরস্থানের কাছে একদল ফিলিস্তিনির ওপর ড্রোনটি আঘাত হানে।

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু
ঘটনার পর চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির পূজামণ্ডপ বন্ধ করে দেওয়া হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে যেসব মণ্ডপে প্রচুর মানুষের সমাগম হচ্ছিল, সেগুলোর কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

শ্রীলঙ্কার এক নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট
শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমচন্দ্র জানিয়েছেন, সৌদি আরবের সর্বোচ্চ আদালত ওই মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে হেমচন্দ্র এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুদণ্ড কমিয়ে দেওয়ার বিষয়ে সম্মত হওয়ায় তিনি সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা জানান।